
রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৮৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
এ সময় তাদের থেকে ৮ হাজার ৭৬৬ পিস ইয়াবা, ৩০ কেজি ৮১৫ গ্রাম গাঁজা, ১৪৭ গ্রাম ৫৬ পুরিয়া হেরোইন, ৯৫৫ ক্যান বিয়ার ও ১০৪টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার (২১ মে) সকাল ছয়টা থেকে আজ রবিবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬২টি মামলা হয়েছে।


