

পাবনার চাটমোহরে প্রেমের কারণে এক সঙ্গে দুই বান্ধবী আত্মহত্যা করেছে। ধারণা করা হচ্ছে, প্রেমের কারণে পরামর্শ করে একসঙ্গে ২ বান্ধবী বিষপানে আত্মহত্যা করেছে।
২১ মে (শনিবার) বিকেলে উপজেলার হান্ডিয়াল এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত দুই বান্ধুবির মধ্যে যুথী আক্তার (১৫) জয়ঘর গ্রামের জিল্লুর হোসেনের মেয়ে। যুথী হান্ডিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। অপর ছাত্রী শাবানা খাতুন (১৫) পাকপাড়া গ্রামের সাকাওয়াত হোসেনের মেয়ে। শাবানা পাকপাড়া সিনিয়র আলিম মাদরাসার অষ্টম শ্রেণির ছাত্রী। স্থানীয়রা জানিয়েছে তারা দুজনই ঘনিষ্ঠ বান্ধবী ছিল।
মৃত দুই ছাত্রী পাকপাড়া সিনিয়র মাদরাসার বিএসসি শিক্ষক সাইফুল ইসলামের কাছে প্রাইভেট পড়তেন। ঘটনার দিন বিকেলে পড়া শেষে স্থানীয় একটি দোকান থেকে ট্যাবলেট কীটনাশক কেনেন তারা। পরে হান্ডিয়াল বাজারে গিয়ে একসঙ্গে ওই ট্যাবলেট খায় দুজন।
পরে বাড়ি ফিরে অস্বাভাবিক আচরণ করলে পরিবারের লোকজন বিষপানের বিষয়টি টের পেয়ে তাদের পাবনা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় যুথীর মৃত্যু হয়। পরে শাবানার অবস্থা আশঙ্কাজনক হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজে ভর্তির জন্য নেয়া হলে পথেই মৃত্যু হয় তার।
চাটমোহর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সজীব শাহরীন এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।



