

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ইয়াবাসহ মো. রনি নামে একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর যাত্রাবাড়ী থানা পুলিশ।
যাত্রাবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আয়ান মাহমুদ জানান, রবিবার (২২ মে) সকালে গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ী থানার দক্ষিণ কুতুবখালী এলাকায় যাত্রাবাড়ী থানার একটি টিম অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় রনি নামের একজনকে গ্রেফতার করে থানা পুলিশ।
এ সময় রনির থেকে ১০ টি নীল রংয়ের এয়ারটাইট প্যাকেটে ১ হাজার ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা হয়েছে।


