
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৯৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে রোববার (২২ মে) সকাল ছয়টা থেকে সোমবার (২৩ মে) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের সময় তাদের থেকে ৫ হাজার ৬৭৯ পিস ইয়াবা, ৫ কেজি ৭৩৫ গ্রাম গাঁজা, ১৯২.৫ গ্রাম ১৩৫ পুরিয়া হেরোইন ও ১৬০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬২টি মামলা হয়েছে।


