জাতীয়


ফেসবুক লাইভে যুবকের আত্মহত্যা, গ্রেপ্তার ৪


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:১৯ মার্চ ২০২২, ০১:৪৮ অপরাহ্ন, শনিবার

ফেসবুক লাইভে যুবকের আত্মহত্যা, গ্রেপ্তার ৪

ফেসবুক লাইভে এসে এক যুবকের আত্মহত্যার ঘটনায় করা মামলায় তার স্ত্রী-শ্বশুরসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।


শুক্রবার (১৮ মার্চ) রাতে সাভারের হেমায়েতপুর এলাকার একতা হাউজিং থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে গত ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৮টার দিকে রংপুরের পীরগাছা থানা এলাকায় ফেসবুক লাইভে এসে বিষপান করে আত্মহত্যা করেন ইমরোজ হোসেন রনি (৩০) নামের ওই যুবক।


গ্রেপ্তাররা হলেন- নিহত যুবকের স্ত্রী শামীমা ইয়াসমিন ওরফে সাথী (২৩), শ্বশুর মো. শাহজাহান ইসলাম ওরফে বাদল (৫০), শ্যালিকা বিথী আক্তার (৩০) ও ভায়রা মো. ইমদাদুল হক (৩৫)।


র‌্যাব-৪ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক জানান, গ্রেপ্তারকৃতদের রংপুর জেলার পীরগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।


পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চার বছর আগে ভালোবেসে বিয়ে করেন সাথী ও রনি। তাদের একটি ছেলে সন্তানও আছে। কিছুদিন আগে দুইজনের মনোমালিন্য হয়। এর সূত্র ধরে সাথীর বাড়ির লোকজন দেনমোহরের ৫ লাখ টাকা ও ভরণপোষণ দাবি করে রনির কাছে। এক পর্যায়ে রনিকে কিছু না জানিয়েই চাচার বাড়ি চলে যান সাথী। স্ত্রীকে ফিরিয়ে আনতে গেলে শ্বশুরবাড়ির লোকজন রনিকে অপমান করে। পরে ফেসবুক লাইভে এসে আত্মহত্যা করেন রনি। 


আত্মহত্যার সময় ফেসবুক লাইভে রনি তার এই করুণ পরিণতির জন্য স্ত্রী, শ্বশুর, চাচা শ্বশুর ও ভায়রাসহ শ্বশুরবাড়ির কয়েকজনকে দায়ী করেন। এই ঘটনায় রনির বাবা বাদি হয়ে আত্মহত্যায় প্ররোচনার মামলা দায়ের করেন। মামলার পর থেকেই অভিযুক্তরা আত্মগোপনে চলে যান।



জনপ্রিয়


জাতীয় থেকে আরও পড়ুন

এসএসসির ফলাফলে মাইলস্টোন কলেজের প্রশংসনীয় সাফল্য

প্রতি বছরের মতো ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফলেও প্রশংসনীয় সাফল্যের স্বাক্ষর রেখেছে রাজধানীর উত্তরায় অবস্থিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মাইলস্টোন কলেজ। চলতি বছর মাইলস্টোন কলেজ থেকে বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সনে মোট ১৪৯৩ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে এবং পাস করে ১৪৮৮ জন। এ বছর সারাদেশে পাসের হার ৬২.২৫ শতাংশ এবং ঢাকা বোর্ডে পাসের হার ৭১.৬৩ শতাংশ হলেও মাইলস্টোন কলেজে পাসের হার ৯৯.৬৭ শতাংশ। পাসকৃতদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬১৩ জন শিক্ষার্থী।

জুলাই গণঅভ্যুত্থানের দুই যোদ্ধাকে সিএনজি ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া দুই যোদ্ধার কর্মসংস্থান ও জীবিকা নির্বাহের জন্য একটি সিএনজিচালিত অটোরিকশা ও দুটি প্যাডেলচালিত রিকশা উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে বগুড়ার ৬৫ বছর বয়সী এক বাসিন্দাকে দেওয়া হয়েছে দুটি ব্যাটারিচালিত অটোরিকশা।

হামে আরও ৬ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮১৮

দেশে হামের সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮১৮ জন আক্রান্ত হয়েছেন।

ড. ইউনূসকে সঙ্গে নিয়ে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচনের মাধ্যমে তিনি জাদুঘরের উদ্বোধন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।