Ad

রাশিয়া সহ তিন -দেশ থেকে খাদ্যশস্য আমদানির সিদ্ধান্ত

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
image_2022_08_27T21_45_10_240Z
Durbin News

রাশিয়া, ভিয়েতনাম ও ভারত থেকে খাদ্যশস্য আমদানি শুরু করতে যাচ্ছে বাংলাদেশ সরকার। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।গত ২৪ আগস্ট, বুধবার রাশিয়া এবং ভিয়েতনাম সরকারের সঙ্গে আলাদা দুইটি বৈঠক করে খাদ্য মন্ত্রণালয়। বৈঠকে রাশিয়া থেকে ৫ লক্ষ টন গম আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে, ভিয়েতনাম থেকে ২.৩ লক্ষ টন চাল আমদানির ‍সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। এর আগে খাদ্য মন্ত্রণালয় ভারতের একটি প্রতিষ্ঠানের কাছ থেকে ১ লক্ষ টন চাল আমদানির ব্যাপারে সম্মত হয়েছে। এসব আমদানি হবে জি টু জি ভিত্তিতে। এ ব্যাপারে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, “ইতোমধ্যে আমদানির সিদ্ধান্ত হয়েছে, আমরা এখন দ্রুত চুক্তিপত্র সই করবো।”তাছাড়া খাদ্য মন্ত্রণালয় ২৫ আগস্ট বৃহষ্পতিবার ভারতের আরেকটি প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক করেছে। এই প্রতিষ্ঠানের মাধ্যমে আরো ১ লক্ষ টন চাল আমদানি প্রক্রিয়া চূড়ান্ত করার পরিকল্পনা করা হয়েছে। এসব ছাড়াও আগামী ২৯ তারিখ খাদ্যশস্য ক্রয়ের ব্যাপারে প্রতিবেশী দেশ মিয়ানমারের সঙ্গে খাদ্য মন্ত্রণালয়ের বৈঠকের কথা রয়েছে। ভারত থেকে যে চাল আমদানি করা হবে তার ৩০ শতাংশ রেলপথে এবং বাকিটা জাহাজে আনা হবে বলে জানা গিয়েছে। এছাড়া আগামী মাসের মধ্যেই রাশিয়ান গমের কমপক্ষে দুইটি চালান দেশে আনতে চায় বাংলাদেশ সরকার।রাষ্ট্রায়ত্ত সোনালী, জনতা, রূপালী এবং অগ্রণী ব্যাংকের মাধ্যমে নতুন আমদানি চালানগুলোর মূল্য পরিশোধ করা হবে। রাশিয়া ইউক্রেন সংঘাতের ফলে আন্তর্জাতিক বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েই চলেছে। আবার যুদ্ধের পাশাপাশি বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের প্রভাবে ফসল উৎপাদন বাধাগ্রস্ত হচ্ছে। এসব কারণে একটা সময় ৩৮ থেকে ৪০ টাকা কেজি দরে বিক্রি করা খোলা আটা এখন কিনতে হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকায়। আবার গম ও আটার দাম বেড়ে যাওয়ার কারণে রুটি পাউরুটিসহ বিভিন্ন ধরনের প্রক্রিয়াজাত খাদ্য উৎপাদনের খরচও বেড়ে গিয়েছে। গমের পাশাপাশি চালের দামও বেড়েছে দফায় দফায়। আন্তর্জাতিক বাজারে ঘাটতি ছাড়াও দেশে চাল উৎপাদন হ্রাস পাওয়ায় এমনটা হয়েছে। এমন পরিস্থিতিতে অতিপ্রয়োজনীয় এসব দানাদার শস্য আমদানি সাধারণ মানুষের জন্য স্বস্তির বিষয়।খাদ্যশস্য আমদানির নতুন চুক্তিগুলো দেশের খাদ্যের মজুতকে আরো সমৃদ্ধ করবে। বৈশ্বিক মন্দার এই সময়ে আমদানির উদ্যোগ খাদ্য নিরাপত্তা জোরদার করতে বড় ভুমিকা রাখবে।গত ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন সংঘাত শুরুর পর থেকেই রাশিয়া থেকে পণ্য আমদানি বন্ধ রয়েছে। তবে শস্য আমদানিতে মার্কিন নিষেধাজ্ঞা না থাকায় গম আমদানির মধ্য দিয়ে অচলাবস্থার অবসান ঘটাতে যাচ্ছে বাংলাদেশ। তাছাড়া রাশিয়া থেকে সরকারিভাবে আমদানি প্রক্রিয়া শুরু হলে পরবর্তীতে বেসরকারি প্রতিষ্ঠানগুলোও দেশটির সাথে বাণিজ্য শুরু করতে পারবে। গত বোরো মৌসুমে কয়েক দফা বন্যা, পাহাড়ি ঢল ও ঝড়ের কারণে চালের উৎপাদন কমে গিয়েছে। এছাড়া চলতি আমন মৌসুমে খরার কারণে শস্য উৎপাদন কম হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। তাছাড়া তেল ও সারের দাম বৃদ্ধি এবং লোডশেডিংয়ের কারণে পর্যাপ্ত সেচ দিতে না পারায় আমনের উৎপাদন সংকটের মধ্যে পড়েছে। এসব কারণে গম ও চাল আমদানিতে সরকার বাড়তি গুরুত্ব দিয়েছে। ডলারের বাড়তি দামের প্রভাব লাঘব করতে সরকার এখন চালের ওপর থাকা আমদানি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহারের করার সিদ্ধান্ত নিতে যাচ্ছে।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad