

অবশেষে জাতীয় সংসদের নতুন ডেপুটি স্পিকার নির্বাচনের বিষয়টি চূড়ান্ত হয়েছে। শামসুল হক টুকুই হচ্ছেন পরবর্তী ডেপুটি স্পিকার। যিনি পাবনা-১ আসন থেকে নির্বাচিত আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য। তাকে ডেপুটি স্পিকার পদে নিয়োগের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে জাতীয় সংসদ সচিবালয় সূত্রে।সূত্র জানায়, অনেকের নাম আলোচনায় থাকলেও জাতীয় সংসদের নতুন ডেপুটি স্পিকার হিসেবে শামসুল হক টুকুকেই বেছে নিচ্ছে সরকার। ইতোমধ্যে সংসদ সচিবালয়কে নির্দেশ দেওয়া হয়েছে এ সংক্রান্ত সব নথি প্রস্তুত করার জন্য।সংসদের একটি সূত্র জানায়, সংসদের প্রধান হুইপ নূর-ই আলম চৌধুরী রবিবার সকাল ১০টার মধ্যে প্রস্তুতি নিয়ে সংসদে আসার জন্য ফোন করে বলেছেন শামসুল হক টুকুকে। গণভবন থেকেও তাকে প্রস্তুতি নিয়ে আসার জন্য বলা হয়েছে।



