যানজট নিরসনে গাড়ি চলবে নিবন্ধন নম্বর জোড় না বিজোড় এর ভিত্তিতে!
হেড অফ ডিজিটাল মিডিয়া


রাজধানীর কোন রাস্তায় কী পরিমাণ গাড়ি চলাচল করে, কোথায় বেশি যানজট হয়—এসব বিষয়ে গবেষণা করা হবে। ওই গবেষণার ভিত্তিতে পরবর্তী সময়ে প্রয়োজনীয় ও কার্যকর ট্রাফিকব্যবস্থা গ্রহণ করা হবে। সেক্ষেত্রে সিটি করপোরেশনকে ট্রাফিক ব্যবস্থাপনার দায়িত্ব দিলে করপোরেশন যানজট নিরসনে গাড়ির নিবন্ধন নম্বর জোড় না বিজোড়—এর ভিত্তিতে রাজধানীর রাস্তায় মালিকেরা গাড়ি নামাতে পারবেন এমন প্রথা চালু করা হবে। অর্থাৎ, যেসব গাড়ির নিবন্ধন নম্বর জোড় সংখ্যার, ওই গাড়িগুলো মাসের জোড় তারিখের দিনে এবং যেসব গাড়ির নম্বর বেজোড় সংখ্যার, ওই গাড়িগুলো বেজোড় দিনে চলবে।
শনিবার সকালে রাজধানীর উত্তরা ৭ নম্বর সেক্টরের রবীন্দ্র সরণির শেষ প্রান্ত বটমূল এলাকায় ‘বঙ্গবন্ধু মুক্তমঞ্চ’–এর উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ মেহের আফরোজ চুমকি, বাংলা একাডেমির মহাপরিচালক নূরুল হুদা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জোবায়দুর রহমান প্রমূখ।



