Ad

শিগগিরই চালু হচ্ছে তিন স্থলবন্দর

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
image_2022_09_05T05_45_14_171Z
Durbin News

ভারতের সঙ্গে স্থলপথে বাণিজ্য সম্প্রসারণ করতে শিগগিরই আরও তিনটি স্থলবন্দর চালু করতে যাচ্ছে সরকার। এগুলো হলো খাগড়াছড়ির রামগড়, ফেনীর পরশুরাম উপজেলার বিলোনিয়া ও ময়মনসিংহের হালুয়াঘাটের গোবড়াকুড়া-কড়ইতলি। এর মধ্যে বিলোনিয়া ও গোবড়াকুড়া-কড়ইতলি স্থলবন্দরের অবকাঠামো পুরোপুরি প্রস্তুত। আর রামগড়ে অস্থায়ী অবকাঠামো তৈরি হচ্ছে।বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান জনাব মো. আলমগীর। তিনি বলেন,আমরা তিনটি বন্দর পরিচালনা করতে প্রস্তুত, ইতিমধ্যে তা জানিয়ে দিয়েছি। এসব বন্দর চালু হলে দুই দেশের মধ্যে আমদানি ও রপ্তানি বাণিজ্য আরও মসৃণ হবে।মো. আলমগীর আরও বলেন, এসব বন্দরে এখন একই ছাদের তলায় বন্দর–সংক্রান্ত সব সেবা মিলবে। বিভিন্ন সংস্থার জন্য আলাদা আলাদা জায়গা রাখা হচ্ছে।বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের পরপরই এই তিনটি স্থলবন্দরের উদ্বোধন করতে চায় তারা। এর জন্য প্রধানমন্ত্রীর কাছে উদ্বোধনের জন্য সময় চেয়ে নেওয়া হবে।২০১০ সালে প্রথমবারের মত রামগড়কে স্থলবন্দর হিসেবে ঘোষণা করা হয়েছিলো। চট্টগ্রাম বন্দর ব্যবহার করে পণ্যের চালান নিতে এই স্থলবন্দর ব্যবহার করতে চায় ভারত। ইতিমধ্যে পরীক্ষামূলক চালানও গেছে। যদিও ভারতের আপত্তি থাকায় এখন পর্যন্ত স্থায়ী অবকাঠামো তৈরি হয়নি। তবুও এই সীমান্তে ইমিগ্রেশন সহ যাবতীয় সুযোগ সুবিধা পাওয়া যাবে।এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভার্চুয়াল উপায়ে রামগড়ের মৈত্রী সেতু উদ্বোধন করেন।২০০৯ সালে বিলোনিয়াকে স্থলবন্দর হিসেবে ঘোষণা দেওয়া হয়। পরে বিলোনিয়া স্থলবন্দর নির্মাণের জন্য ২০১৮ সালে ৩৯ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়। প্রকল্পটি গত জুন মাসে শেষ হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে ১০ একর জমি অধিগ্রহণ করে ওপেন স্ট্যাক ইয়ার্ড, পার্কিং ইয়ার্ড, গুদামঘর, তিনতলা অফিস ভবনসহ যাবতীয় অবকাঠামো নির্মাণ করা হয়। এখন এটি চালুর অপেক্ষায় আছে। অবশ্য আরো আগে থেকেই এটি শুল্ক স্টেশন হিসেবে কার্যকর ছিল।এদিকে ২০১০ সালে ময়মনসিংহের গোবরাকুড়া-কড়ইতলি স্থলবন্দর ঘোষণা করা হয়। সে ঘোষনার প্রায় ৮ বছর পর ৭৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে।যার আওতায় ৩১ একর জমি অধিগ্রহণ, ভূমি উন্নয়ন, সীমানা প্রাচীর নির্মাণ, ওপেন স্ট্যাক ইয়ার্ড, পার্কিং ইয়ার্ড, দুটি গুদামঘর, অফিস ভবনসহ যাবতীয় অবকাঠামো নির্মাণ করা হয়। গত জুন মাসে এ প্রকল্পটির কাজ শেষ হয়েছে। স্থলবন্দর এখন পুরোপুরি প্রস্তুত।এ স্থলবন্দর গুলো চালু হলে অঞ্চল ভিত্তিক আমদানি-রপ্তানি বেশ সহজ হয়ে যাবে। পাশাপাশি অন্যান্য স্থলবন্দর গুলোর ওপর চাপ কমবে। কিছু নির্মাণকাজ বাকি রেখেই এগুলো চালু করা হচ্ছে। এসব বন্দর দিয়ে সব ধরনের পণ্যই রপ্তানি করা হবে। আমদানি হবে গবাদিপশু, ফলমূল, গম, কয়লাসহ বিভিন্ন ধরনের পণ্য।২০০১ সালে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ প্রতিষ্ঠিত হবার পর থেকে এ পর্যন্ত ২৪টি স্থলবন্দর ঘোষণা দেওয়া হয়েছে। এর মধ্যে বর্তমানে ১২টি স্থলবন্দর হিসেবে পরিচালিত হচ্ছে। নতুন করে তিনটি স্থলবন্দর শীঘ্রই চালু হতে চলেছে। বাকি গুলোর কোনো অবকাঠামো তৈরি হয়নি কিংবা তৈরি হচ্ছে।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad