Ad

বিদেশে কষ্টার্জিত টাকা নষ্টের প্রতিবাদ করায় স্ত্রীকে হত্যা

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
YoBitHDcksd1cXaadCJ1CS4EVck7VYHE2HOwOsUc
Durbin News

গাজীপুরে দাম্পত্য কলহের জেরে পারুল আক্তার( ৩৫) নামের এক নারীকে হত্যার অভিযোগে স্বামী শান্ত মল্লিককে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। বিদেশে চাকরির কষ্টার্জিত টাকা নষ্টের প্রতিবাদ করায় স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেন তিনি।

রোববার (২০ মার্চ) সিআইডি সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার মো. খায়রুল আমিন।

এর আগে শরিয়তপুরের পালং থানা এলাকায় অভিযান চালিয়ে শান্তকে গ্রেপ্তার করে সিআইডির এলআইসি শাখা। শান্ত ওই থানার চিতলিয়া গ্রামের মো. নুরুল হক মল্লিকের ছেলে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার মো. খায়রুল আমিন জানান, গত ২৮ ফেব্রুয়ারি গাজীপুরের টঙ্গী পশ্চিম থানাধীন দাড়াইই গ্রামের মনু মাতবর পুকুর সংলগ্ন টিনের ঘরে স্বামীর হাতে খুন হন পারুল। এই ঘটনায় গত ১ মার্চ ভুক্তভোগীর বাবা আলী আহম্মদ বাদি হয়ে টঙ্গী পশ্চিম থানায় শান্তর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। ঘটনাটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সংস্থার পাশাপাশি ছায়া তদন্ত শুরু করে সিআইডির এলআইসি শাখা। তারই প্রেক্ষিতে শরিয়তপুরে অভিযান চালিয়ে শান্তকে গ্রেপ্তার করা হয়।

খায়রুল আমিন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত শান্ত জানায় পারুল প্রায় সাত বছর জর্ডানে চাকরি করে উপার্জিত অর্থ দিয়ে দাড়াইল এলাকায় নিজ নামে জমি কিনে এবং বাড়ি করে সেখানে বসবাস করছিল। জর্ডানে থাকাকালীন পারুলের সঙ্গে শান্তর বোন তামান্নার সুসম্পর্ক তৈরি হয়। সেই সুবাদে শান্তর সঙ্গে পারুলের প্রেমের সম্পর্ক গড়ে উঠে এবং প্রায় সাত মাস আগে দুই লাখ টাকা দেনমোহরে তাদের বিয়ে হয়। বিয়ের পর শান্ত বিদেশ যাওয়ার কথা বলে পারুলের কাছ থেকে এক লাখ নগদ টাকা এবং পাঁচ ভরি স্বর্ণ নেয়। কিন্তু সেই টাকা শান্ত নেশা ও জুয়া খেলে শেষ করে ফেলে। কিছুদিন পর পারুল সেই টাকার বিষয়ে জানতে চাইলে তাদের মধ্যে দাম্পত্য কলহ শুরু হয়।

সিআইডির এই কর্মকর্তা আরও জানান, গত ২৮ তারিখ বেলা ১টার দিকে পারুল আবার তার কষ্টার্জিত অর্থের হিসাব চাইলে শান্তর সঙ্গে বাক-বিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে শান্ত গলায় দড়ি পেঁচিয়ে পারুলকে শ্বাসরোধ করে হত্যা করে এবং ঘরের দরজা বন্ধ করে পালিয়ে যায়। শান্ত আগেও মাদক মামলায় জেল খেটেছে।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad