

ফেব্রুয়ারি মাসের কাজের ভিত্তিতে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শ্রেষ্ঠ উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে পুরস্কার পেয়েছেন তেজগাঁও বিভাগের বিপ্লব কুমার সরকার।
(২০ মার্চ) রোববার ডিএমপি থেকে এ তথ্য জানানো হয়েছে।
রোববার সকালে রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ফেব্রুয়ারি মাসের পারফর্মেন্সের ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে সেরাদের পুরস্কৃত করে ডিএমপি। এ সময়, ডিএমপি সূত্র আরও জানায়, শ্রেষ্ঠ বিভাগ নির্বাচিত হয়েছে তেজগাঁও।
সভায় শ্রেষ্ঠ ডিসি হিসেবে ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামের কাছ থেকে পুরস্কার গ্রহণ করে তেজগাঁও বিভাগের বিপ্লব কুমার সরকার।



