বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ঢাকা থেকে ভারতের পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুড়ি পর্যন্ত নতুন যাত্রীবাহী ট্রেন পরিষেবা ‘মিতালী এক্সপ্রেস’ এর যাত্রা শুরু হচ্ছে ২৭ মার্চ।

এই তথ্য নিশ্চিত করে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের দপ্তর থেকে জারিকৃত এক চিঠিতে ট্রেনটির চলাচলের সময়সূচী ও ভাড়ার তালিকা প্রকাশ করা হয়েছে।

তালিকায় দেখা যায় ট্রেনটিতে চড়তে একজন যাত্রীকে সর্বোচ্চ ৪৯০৫ টাকা এবং সর্বনীম্ন ২৭০৫ টাকা ভাড়া গুনতে হবেট্রেনটি ঢাকার সেনানিবাস রেলস্টেশন থেকে নীলফামারীর চিলাহাটি হয়ে নিউ জলপাইগুড়ির পথে চলাচল করবে।

citytouch 728-X-90

সব ঠিকঠাক থাকলে ২৭ মার্চ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নতুন এই ট্রেনটি উদ্বোধন করবেন।

চালু হলে, এটি হবে পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের তৃতীয় রেল পরিষেবা।

এর আগে ২০০৮ সালের ১৪ এপ্রিল বাংলা নববর্ষের দিন প্রথম যাত্রীবাহী রেল পরিষেবা চালু হয়েছিল কলকাতা-ঢাকার মধ্যে। সেদিন চালু হয়েছিল ‘মৈত্রী এক্সপ্রেস’ ট্রেন।

এরপর ২০১৭ সালের ৯ নভেম্বর দ্বিতীয় রেল পরিষেবা ‘বন্ধন এক্সপ্রেস’ চালু হয়েছিল কলকাতার সঙ্গে বাংলাদেশে খুলনার মধ্যে।