Ad

দ্রুতই ডা. সাবিরা হত্যার রহস্য উদঘাটন হবে: পিবিআই

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
uAlmBUuZ6XABp2zG65pSZofKIEXKByU6pQ3Onc97
Durbin News

রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালের চিকিৎসক কাজী সাবিরা রহমান লিপিকে খুনের ঘটনা এখনও রহস্যে ঘেরা রয়ে গেছে। তাকে খুন করা হয়েছিল বিষয়টি নিশ্চিত হলেও খুনের কারণ কিংবা হত্যাকারীর বিষয়ে এখনও কোন কুল কিনারা করতে পারেনি পুলিশ। তবে মামলাটির বর্তমান তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) বলছে, মামলাটির তদন্তকাজ চলছে। দ্রুত সময়ের মধ্যেই হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন করা সম্ভব হবে।

২০২১ সালের ৩১ মে রাজধানীর কলাবাগান প্রথম লেইনের একটি বাড়ির চার তলার ফ্ল্যাট থেকে ডা. সাবিরার মরদেহ উদ্ধার করা হয়। ৪১ বছর বয়সী এই চিকিৎসক গ্রীন লাইফ হাসপাতালে সনোলজিস্ট ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, ২০০৩ সালে প্রথম স্বামী ডা. উবায়দুল্লাহ সড়ক দুর্ঘটনায় মারা যাওয়ার পর ২০০৫ সালে সামছুদ্দিন আজাদ নামে এক ব্যাংকারের সঙ্গে দ্বিতীয় ঘর বাঁধেন ডা. সাবিরা। দুই সংসারে সাবিরার দুই সন্তান রয়েছে।

তবে স্বামীর সঙ্গে ডা. সাবিরার মনোমালিন্য হওয়ায় সাবিরা আলাদা থাকতেন। ডা. সাবিরা যে বাড়িতে ভাড়া থাকতেন নিয়ম অনুযায়ী বাড়িটির সব বাসিন্দাকেই রাত ১১টার মধ্যে বাসায় ফিরতে হত। ওই চিকিসৎকের সঙ্গে বাসায় সাবলেটে থাকতেন দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। তাদের একজন তরুণী সাবিরা খুনের কয়েকদিন আগে থেকে গ্রামের বাড়ি চলে যান। অন্যজন সপ্তাহখানেক আগ থেকে সকালে হাঁটতে বের হতেন। তিনি হত্যাকাণ্ডের দিনও সকাল ৬টায় বেরিয়ে যান আর ফিরে আসেন ৯টায়। তিনিই প্রথম আগুনের খবর দেন।

সাবিরা হত্যায় তার মামাত ভাই রেজাউল হাসান মজুমদার জুয়েল বাদী হয়ে মামলা করেন। তিনিও সেসময় সাবলেটের ওই তরুণীর দিকে সন্দেহ করেছিলেন। যদিও তিনি মামলা করেন অজ্ঞাতনামা আসামি দেখিয়ে। তিনি জানান এই খুনের সঙ্গে একই ফ্লাটে থাকা তরুণী বা অন্য কেউ জড়িত থাকতে পারে বলে আমাদের সন্দেহ।

পিবিআই বলেছে তদন্তের কাজ শেষ পর্যায়ে রয়েছে। খুব অল্প সময়ের মধ্যে প্রকৃত হত্যাকারীকে চিহ্নিত করতে পারবে তারা।

এ বিষয়ে পিবিআই ঢাকা মহানগর উত্তর শাখার পুলিশ সুপার (এসপি) জাহাঙ্গীর আলম বলেন, ‘মামলার অনেক বেশি অগ্রগতি হয়েছে। এটা নিয়ে কাজ চলছে। আশা করা যায় কিছু দিনের মধ্যে প্রকৃত ঘটনা উদঘাটনা করা সম্ভব হবে।’

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad