Ad

শীতলক্ষ্যায় লঞ্চডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ৮

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
I8bkFR36jA7LGA65T78i3xe6mNvNvxYFKZOjPkHX
Durbin News

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে মালবাহী জাহাজ রূপসী-৯ এর ধাক্কায় এম এল আশরাফ উদ্দিন-২ নামের লঞ্চডুবির ঘটনায় আরও দুইজনের লাশ উদ্ধার হয়েছে। সোমবার (২০ মার্চ) দুপুর সোয়া একটার দিকে স্কুলশিক্ষিকা উম্মে খায়রুল ফাতেমার লাশ উদ্ধার হয়। এর আগে সকালে একজন পুরুষের লাশ উদ্ধার হয়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন বলেন, ঘটনাস্থলের পাশেই নদীর পশ্চিমতীরের এলাকা থেকে শিক্ষিকা ফাতেমার লাশ উদ্ধার করা হয়।

ফাতেমা সোনারগাঁয়ের বৈদ্যরবাজার হারিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ট্রেনিংয়ের জন্য তিনি স্বামী আবু তাহেরের সঙ্গে মুন্সীগঞ্জে যাচ্ছিলেন। আবু তাহের জানান, লঞ্চটি যখন ডুবতে শুরু করে তখন তারা লঞ্চের পেছনের দিক দিয়ে বের হওয়ার চেষ্টা করেন। কিন্তু তখনই লঞ্চটি কাত হয়ে যায়। লঞ্চের ডেকে পানি ঢুকতে শুরু করে। মুহূর্তেই পানিতে তলিয়ে যান তারা।

পানির নিচেও স্ত্রীর হাত শক্ত করে ধরে রেখেছিলেন আবু তাহের। কিন্তু প্রচণ্ড স্রোতে এক পর্যায়ে হাত ছুটে যায়। সাঁতরে তীরে উঠেন তাহের, কিন্তু খুঁজে পাচ্ছিলেন না তার স্ত্রীকে।

এরআগে সকাল সাড়ে ১০টার দিকে আরও এক পুরুষ যাত্রীর লাশ উদ্ধারের তথ্য জানান নারায়ণগঞ্জের ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর গোলাম মোস্তফা। তিনি বলেন, সকাল ১০টা ২০ মিনিটের দিকে মুন্সীগঞ্জের মোহনায় শাহ সিমেন্ট এলাকা থেকে এক পুরুষ যাত্রীর লাশ উদ্ধার হয়। তবে লাশের কোনও পরিচয় মেলেনি। ওই যাত্রীর নাম নিখোঁজ পাঁচ জনের তালিকায় ছিল না বলেও জানান তিনি।

সব মিলিয়ে এখন পর্যন্ত এই দুর্ঘটনায় আটজনের লাশ উদ্ধার হল। নিহতদের মধ্যে দুইজন পুরুষ, চারজন নারী এবং দুজন শিশু।

রোববার দুপুরে শীতলক্ষ্যা নদীর চর সৈয়দপুর এলাকায় এমভি রূপসী-৯ নামে কার্গো জাহাজের ধাক্কায় মুন্সীগঞ্জগামী লঞ্চ এমএল আফসার উদ্দিন ডুবে যায়। এ সময় লঞ্চের ১৫ থেকে ২০ যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। লঞ্চটিতে প্রায় অর্ধ-শতাধিক যাত্রী ছিল বলে বেঁচে ফেরা কয়েকজন যাত্রী দাবি করেছেন।

এরআগে নারায়ণগঞ্জ সদর নৌ-থানার ওসি মো. মনিরুজ্জামান জানিয়েছিলেন, উদ্ধার হওয়া লাশের মধ্যে চারজনের নাম-পরিচয় জানা গেছে। তারা হলেন- মুন্সীগঞ্জ পৌরসভার উত্তর ইসলামপুর এলাকার জয়নাল আবেদীন ভূইয়া (৫০), মুন্সীগঞ্জের রমজানবেগ এলাকার আরিফা (৩৫) ও তার শিশু সন্তান সাফায়েত (দেড় বছর), গজারিয়া উপজেলার ইসমানিরচর এলাকার শিল্পা রানী।

এদিকে সোমবার ভোরে ডুবে যাওয়া এমএল আফসার উদ্দিন লঞ্চটি উদ্ধার করে উদ্ধারকারী জাহাজ প্রত্যয়। ফায়ার সার্ভিস কর্মকর্তা আব্দুল্লাহ আল আরেফীন জানান, ডুবে যাওয়া লঞ্চটি উদ্ধার করা হয়েছে। তবে ভেতরে কোনও লাশ পাওয়া যায়নি।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad