

বান্দরবানের থানচিতে র্যাবের সঙ্গে জঙ্গি ও পাহাড়ি সন্ত্রাসীদের গুলিবিনিময় চলছে। উপজেলার রেমাক্রি ব্রিজ সংলগ্ন এলাকায় আজ মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) ভোর থেকে এ গোলাগুলি শুরু হয় বলে জানা গেছে।র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি এখন বান্দরবানে অবস্থান করছেন।



