Ad

দুইশ ব্রডগেজ প্যাসেঞ্জার ক্যারেজ কিনবে সরকার

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
Gc4cV2PmHwNBe4iOLrXPakS8xfTG1bAjKcOKJFhs
Durbin News

যাত্রীদের আধুনিক, নিরাপদ ও আরামদায়ক সেবা দিতে রেলওয়ের জন্য ২০০টি ব্রডগেজ প্যাসেঞ্জার ক্যারেজ কেনার উদ্যোগ নিতে যাচ্ছে সরকার।

মঙ্গলবার (২২ মার্চ) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ‘বাংলাদেশ রেলওয়ের জন্য ২০০ ব্রডগেজ (বিজি) প্যাসেঞ্জার ক্যারেজ সংগ্রহ’ শীর্ষক প্রকল্পটি অনুমোদনের জন্য তোলা হচ্ছে। একনেকে অনুমোদন পেলে প্রকল্পটি বাস্তবায়ন করবে বাংলাদেশ রেলওয়ে।

পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগ থেকে প্রকল্পটি উপস্থাপন করা হবে বলে একনেক কার্যপত্র থেকে জানা গেছে।

ভৌত অবকাঠামো বিভাগের কর্মকর্তারা জানান, ‘বাংলাদেশ রেলওয়ের জন্য ২০০ ব্রডগেজ (বিজি) প্যাসেঞ্জার ক্যারেজ সংগ্রহ’ শীর্ষক প্রকল্পটি বাস্তবায়নে মোট ব্যয় হবে ১ হাজার ৭০৪ কোটি ৩৩ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ৩৭৩ কোটি ১৩ লাখ টাকা এবং ইআইবি থেকে ১ হাজার ৩৩১ কোটি ১৯ লাখ টাকা পাওয়া যাবে। একনেকে অনুমোদনের পর প্রকল্পটি জুন ২০২৫ সাল নাগাদ বাস্তবায়ন করা হবে। ঢাকা, রাজশাহী, খুলনা ও রংপুর বিভাগের বাংলাদেশ রেলওয়ের সমগ্র ব্রডগেজ এবং ডুয়েলগেজ সেকশনে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।

প্রকল্পের মাধ্যমে ২০০টি ব্রডগেজ যাত্রীবাহী ক্যারেজ ক্রয়, ২০০টি ব্রডগেজ যাত্রীবাহী ক্যারেজের ক্যাপিটাল ও মেইন্টেন্যান্স স্পেয়ার্স সংগ্রহ, ৪ সেট ডেস্কটপ কম্পিউটার, ২টি ল্যাপটপ, ২টি ফটোকপিয়ার এবং ২৪টি বিভিন্ন ধরনের আসবাবপত্র ক্রয়সহ আনুষঙ্গিক কাজ করা হবে।

ভৌত অবকাঠামো বিভাগের সদস্য (সচিব) মামুন-আল-রশিদ বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে বাংলাদেশ রেলওয়ের ব্রডগেজ এবং ডুয়েলগেজ সেকশনে যাত্রীবাহী ক্যারেজের সংখ্যা বৃদ্ধি পাবে। এতে ক্রমবর্ধমান যাত্রী চাহিদা পূরণের জন্য নতুন রেল পরিচালনার মাধ্যমে যাত্রীদের আধুনিক, নিরাপদ ও আরামদায়ক সেবা দেওয়ার পাশাপাশি বাংলাদেশ রেলওয়ের রাজস্ব আয় বৃদ্ধি পাবে।

তিনি বলেন, এ প্রকল্প অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার সঙ্গেও সঙ্গতিপূর্ণ। অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায় রেলওয়ের যাত্রীসেবার মানোন্নয়নে ১ হাজার ৭০৪টি কোচ ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রস্তাবিত প্রকল্পের আওতায় ২০০টি ব্রডগেজ যাত্রীবাহী কোচ ক্রয় করা হবে।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad