Ad

১৩ হাজার তাজা ফুলের তৈরি শহিদ মিনার নাম লেখাতে চলেছে গ্রিনেস বুক অফ ওয়ার্ডে।

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (4)
Durbin News

ভাষার দিনে দেশের প্রতিটি আঙিনায় শহীদের স্মরণে ছড়িয়ে পরে ফুলের সুভাস। ভিন্ন প্রতিষ্ঠান করে থাকেন ভিন্ন রকম আয়োজন। ঢাকায় সহ বেশ কয়কটি শহরে যেমন পুরো ফেব্রুয়ারী মাস জুড়ে বাংলা ভাষার স্মরণে চলে বই মেলার আয়োজন তেমনি দেখা যায় সিলেটে চলে পিঠা উৎসব এর মেলা। ভাষার দিনই নয় বরং অনেকে আয়োজন করেন পুরো ভাষার মাস জুড়ে। আর এবছর ভাষা দিবসকে ঘিরে সবচেয়ে ব্যতিক্রমি একটি উদ্যোগ নিয়ে তাক লাগিয়ে দিলেন আফরিন তাইবা আলিফ।আফরিন তাইবা আলিফার উদ্যোগে কাজ শুরু করা হয় ফুলের তৈরি শহিদ মিনারের। বিশাল আকৃতির এই শহিদ মিনার অনায়াসে স্থান করে নিতে পারে Grinch Book Of World এ। রাজধানীর বাড্ডার বেরাইদে এই "ঠিকানা রিসোর্টে " ২২০ ফুট উচ্চতা ও ৪৫ ফুট দৈর্ঘ জায়গা নিয়ে অব্যবহ্নিত এই বিল্ডিংটিকে রিসাইকল করে কাজে লাগানো হয় শহিদ মিনার তৈরিতে। ভাষাকে স্মরণীয় করে রাখতে এই মিনার যে কেবল বিশাল আকৃতির তা নয় বরং এই মিনার তৈরিতে ব্যবহার হয় ১৩ হাজার তাজা ফুল ও ফুলের টব। উদ্যোগতার মতে, বাংলা ভাষা যেহেতু বাংলাদেশের একটি গৌরব, এই ভাষা দিবস আমাদের দেশকে রিপ্রেজেন্ট করে। তাই এই শহিদ মিনারের মধ্যে দিয়ে যাতে মানুষ আমাদের সংস্কৃতি, ইতিহাস জানতে পারে তাই তাদের এই ব্যতিক্রমি আয়োজন। ঢাকার ঠিকানা রিসোর্টে এলে দেখা মিলবে এই বিশাল আকৃতির শহিদ মিনারটি। এই রিসোর্ট দেখলে বুঝা কঠিন যে এই বিল্ডিংটি অচল হয়ে পরে ছিলো। সম্পূর্ণ রুপে পরিবর্তন হয়ে গেছে রিসোর্সটির প্রাকৃতিক পরিবেশ। এমনকি চারিদিকে ফুলে ফুলে ছড়িয়ে ফুলের সৌন্দর্য এমনকি ফুলের সুভাষ। এই শহিদ মিনারটির কাজ শুরু হয় ২০২২ সালে। কাজ শুরু করার পর ফুলের টব লাগানো ফুল গাছের ডালপাল ডানা মেলতে শুরু করে। মনোমুগ্ধকর এই আয়োজন টিকে আরও একটু সবার সামনে তুলে ধরতে ২০২২ এর দিকেই আবেদন করেন Grinch Book Of World নাম লেখাতে। ইতো মধ্যে Grinch Book Of World এ নাম লেখাতে প্রসেসিং চলছে বলে জানান উদ্যোগতা। ভাষার মাস মানেই ফুলের আনাগোনা। শহিদের স্মরণে তাদের প্রতি সম্মান জানাতে দেশের সর্বস্তরে দেখা যায় নানা আয়োজন। ভাষার এই অমর একুশকে যেম আরও একটু মুগ্ধতায় ছুঁয়ে দিলো ভাষার এই দিনটিকে। পরিত্যক্ত একটি জায়গাকে বা পরিত্যক্ত একটি বিল্ডিং কে কিভাবে কাজে লাগানো যায় তা এই ফুলের শহিদ মিনারকে না দেখলে বিশ্বাস করা বেশ কঠিন। ইতোমধ্যেই "ঠিকানা রিসোর্টে" ফুলের শাহিদ মিনার একনজরে দেখতে শুরু হয়ে গেছে ভাষা প্রেমিদের আনাগোনা। ১৩ হাজার এর ফুলের টব দিয়ে ব্যতিক্রমধর্মী এই শহিদ মিনারে ছয় কালারের ফুল ব্যবহার করা হয়। আর শহিদ মিনারের এই সৌন্দর্য উপভোগ করার জন্য পুরো ফেব্রুয়ারী মাস জুড়ে উন্মুক্ত করে দেওয়া হয় সকল দর্শনার্থীদের জন্য।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad