জাতীয়
ঘোষণা ছাড়াই যেকোনও পরিমাণ অর্থ পাঠাতে পারবেন প্রবাসীরা
এখন থেকে ঘোষণা ছাড়াই সেবা খাতের আয় করা ২০ হাজার ইউএস ডলার বা সমতুল্য অন্য মুদ্রা দেশে আনার সুযোগ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর আগে এটি ছিল ১০ হাজার ইউএস ডলার বা সমতুল্য অন্য মুদ্রা। তবে, প্রবাসীরা যেকোনও পরিমাণ অর্থ দেশে পাঠাতে পারেন। এ ক্ষেত্রে কোনও ঘোষণার প্রয়োজন হয় না।
বুধবার (২২ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট এ সংক্রান্ত একটি সার্কুলার সব অনুমোদিত ডিলার (এডি) শাখায় পাঠানো হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে—চলতি বছরের ১ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংক অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোকে সেবা খাতের আয় বাবদ প্রাপ্ত রেমিট্যান্স সম্পর্কে অনলাইনে ঘোষণার (সি-ফরম নামে পরিচিত) ব্যবস্থা করার নির্দেশনা দিয়েছে। সি-ফরমে ঘোষণা ছাড়াই এখন থেকে সেবা খাতের ২০ হাজার ইউএস ডলার বা সমতুল্য অন্য মুদ্রায় প্রাপ্ত আয় আনা যাবে।
খাত সংশ্লিষ্টরা বলছেন, সি-ফরমে ঘোষণা ছাড়াই ২০ হাজার ইউএস ডলার পর্যন্ত আয় প্রত্যাবাসনের সুবিধার ফলে সেবা রফতানিকারকরা অহেতুক সময়ক্ষেপণ ছাড়াই প্রাপ্ত আয় নগদায়ন করতে পারবেন।
জনপ্রিয়
জাতীয় থেকে আরও পড়ুন
জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণসভা শনিবার, প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান
চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ স্মরণসভা অনুষ্ঠিত হবে।

ইরান সফরে গালিবাফের সঙ্গে স্পিকারের বৈঠক, খামেনি হত্যার নিন্দা
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। একই সঙ্গে জাতীয় শোকের এ সময়ে ইরান সরকার ও দেশটির জনগণের প্রতি বাংলাদেশের সংহতির বার্তা দিয়েছেন তিনি।

ভারতীয় নাগরিক হয়েও প্রধান শিক্ষকের পদে দীপক চন্দ্র, রয়েছে অনিয়ম-দুর্নীতির অভিযোগ
খুলনার পাইকগাছা উপজেলার খড়িয়া নবারুণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক চন্দ্র সরকারের বিরুদ্ধে ভারতীয় নাগরিকত্ব, অনিয়ম, দুর্নীতি এবং নিয়োগ বাণিজ্যের অভিযোগ নতুন করে আলোচনায় এসেছে। স্থানীয় প্রশাসনের একাধিক তদন্ত প্রতিবেদনে দ্বৈত নাগরিকত্বসহ বিভিন্ন অভিযোগের সত্যতা পাওয়ার দাবি করা হলেও এখনো তিনি দায়িত্বে বহাল থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।

খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্যে যোগ দিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন
ইরানের সর্বোচ্চ নেতা প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে তেহরান যাচ্ছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

.jpg)







