জাতীয়


বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, চার জেলায় বৃষ্টির সম্ভাবনা


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:২২ মার্চ ২০২২, ১২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, চার জেলায় বৃষ্টির সম্ভাবনা

রংপুর, সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রামে আগামী ২৪ ঘন্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ভ্যাপসা গরমের মধ্যে মঙ্গলবার (২২ মার্চ) এমন স্বস্তির খবর জানালো আবহাওয়া অধিদপ্তর।


আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম বলেন, উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ রয়েছে। চাপ কেন্দ্রের কাছে সাগর মাঝারি মাত্রায় উত্তাল। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি সাবধানে থাকতে বলা হয়েছে। এছাড়া গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে। চার বিভাগে বৃষ্টির সম্ভাবনা থাকলেও সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। 


মঙ্গলবার সকালে ঢাকায় বাতাসের আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ, বিকালে আর্দ্রতা থাকবে ২২ শতাংশ। বায়ুচাপ রেকর্ড করা হয়েছে ১০০৮ দশমিক ৯ হেক্টো প্যাসকেলস (এইচপিএ)। আজ সূর্যোদয় হয়েছে ভোর ৬টা ১ মিনিটে, সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১০ মিনিটে। 


এর আগে সোমবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, সারাদেশের শুষ্ক আবহাওয়া অব্যাহত থাকতে পারে। ফরিদপুর, রাঙামাটি, সিলেট, রাজশাহী, নীলফামারী ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। 


জনপ্রিয়


জাতীয় থেকে আরও পড়ুন

জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণসভা শনিবার, প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ স্মরণসভা অনুষ্ঠিত হবে।

ইরান সফরে গালিবাফের সঙ্গে স্পিকারের বৈঠক, খামেনি হত্যার নিন্দা

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। একই সঙ্গে জাতীয় শোকের এ সময়ে ইরান সরকার ও দেশটির জনগণের প্রতি বাংলাদেশের সংহতির বার্তা দিয়েছেন তিনি।

ভারতীয় নাগরিক হয়েও প্রধান শিক্ষকের পদে দীপক চন্দ্র, রয়েছে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

খুলনার পাইকগাছা উপজেলার খড়িয়া নবারুণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক চন্দ্র সরকারের বিরুদ্ধে ভারতীয় নাগরিকত্ব, অনিয়ম, দুর্নীতি এবং নিয়োগ বাণিজ্যের অভিযোগ নতুন করে আলোচনায় এসেছে। স্থানীয় প্রশাসনের একাধিক তদন্ত প্রতিবেদনে দ্বৈত নাগরিকত্বসহ বিভিন্ন অভিযোগের সত্যতা পাওয়ার দাবি করা হলেও এখনো তিনি দায়িত্বে বহাল থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।

খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্যে যোগ দিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

ইরানের সর্বোচ্চ নেতা প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে তেহরান যাচ্ছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।