Ad

পুলিশ-র‌্যাব যেভাবে কাজ করছে তা প্রশংসনীয়: স্বরাষ্ট্রমন্ত্রী

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (1)
Durbin News

“র‌্যাব-পুলিশ ভালো কাজ করেছে বলেই সন্ত্রাসের মাধ্যমে দেশকে অকার্যকর করার চেষ্টা রোধ করা গেছে।” সন্ত্রাসের মাধ্যমে দেশকে অকার্যকর করতেই জঙ্গিবাদের উত্থান হয়েছিল এবং তাদের মুলোৎপাটন করতে পুলিশ-র‌্যাব প্রশংসনীয় কাজ করেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।তিনি বলেছেন, “সারা বিশ্বে জঙ্গি যেভাবে উত্থান হয়েছিল আমাদের দেশেও এর প্রভাব ছিল। তারা চেয়েছিল সন্ত্রাসের মাধ্যমে দেশকে অকার্যকর করার।“জঙ্গিদের মূলোৎপাটন করে নিঃশেষ করে দিতে পারিনি। আমরা কন্ট্রোলে নিয়ে এসেছি। তারা যেন মাথাচাড়া দিয়ে না উঠতে পারে সে ব্যাপারে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।”মিরপুর পুলিশ স্টাফ কলেজে ‘পুলিশ মেমোরিয়াল ডে-২০২৩’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে জঙ্গিবাদ নিরসনে পুলিশ ও র‌্যাবের প্রশংসা করেন স্বররাষ্ট্রমন্ত্রী।তিনি বলেন, “জঙ্গি উত্থান ও তৎপরতা রোধে আমাদের প্রশিক্ষিত গোয়েন্দা সংস্থাগুলো বিশেষ করে পুলিশ, র‌্যাব যেভাবে কাজ করছে তা প্রশংসনীয়। আর এই ভালো কাজ করেছে বলেই সন্ত্রাসের মাধ্যমে দেশকে অকার্যকর করার চেষ্টা রোধ করা গেছে।”কর্তব্যরত অবস্থায় যেসব পুলিশ সদস্যের প্রাণ গেছে তাদের স্মরণে প্রতি বছর ১ মার্চ ‘পুলিশ মেমোরিয়াল ডে’ আয়োজন করা হয়।আগামী জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের ভুমিকা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “সামনে নির্বাচন নিয়ে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হওয়ার কোনো কারণ নেই।“নির্বাচন আসলে দেশের সব রাজনৈতিক দল তৎপর হয়ে তাদের নির্বাচনী প্রচারণা চালায়। সবার মধ্যে উৎসুক দৃষ্টি থাকে, আর এটাই যুগ যুগ ধরে চলছে। এখানে অন্য কিছু ভাবার সুযোগ নেই।”বইমেলাকে কেন্দ্র করে বোমা হামলার হুমকির বিষয়ে এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান বলেন, “এরকম অনেক হুমকি আসে। আইনশৃঙ্খলা বাহিনী এসব নিয়ে কাজ করে থাকে, হুমকিদাতাদের শনাক্তও করে। আমরা এসব বিষয়ে আইনগত ব্যবস্থা নিচ্ছি।”দায়িত্বরত অবস্থায় মারা যাওয়া পুলিশ সদস্যদের পরিবার ক্ষতিপূরণ পেতে নানা বিড়ম্বনায় পড়েন, এমন অভিযোগের বিষয়টি সাংবাদিকরা নজরে আনলে স্বরাষ্ট্রমন্ত্রী এবং সেখানে উপস্থিত পুলিশের আইজি জানান, বিষয়টি তারা ‘দেখছেন’।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad