জাতীয়


পাঁচ সিটি কর্পোরেশনে তিন ধাপে নির্বাচন: ইসি সচিব


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:১৫ মার্চ ২০২৩, ০৪:১৬ অপরাহ্ন, বুধবার

পাঁচ সিটি কর্পোরেশনে তিন ধাপে নির্বাচন: ইসি সচিব
জাতীয় সংসদ নির্বাচনের আগে আগামী ২৩ মে থেকে ২৯ জুনের মধ্যে তিন ধাপে পাঁচ সিটি কর্পোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম।

বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে ইসি কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এতে নির্বাচন কমিশনার, ইসি সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

ইসি সচিব জাহাংগীর আলম বলেন, অর্থ মন্ত্রণালয় অর্থ ছাড় করলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কতগুলো আসনে ইভিএম ব্যবহার করা হবে তা পরবর্তীতে সিদ্ধান্ত নেয়া হবে। এছাড়া ২৩ মে থেকে ২৯ জুনের মধ্যে তিন ধাপে ৫ সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রতি ধাপে থাকবে ১২ দিনের ব্যবধান।

দ্বাদশ সংসদ নির্বাচনের ক্ষণ গণনা শুরু হতে আর সাড়ে সাত মাস বাকি রয়েছে। নভেম্বর থেকে ২৯ জানুয়ারির মধ্যে এ নির্বাচন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে ইসির। ডিসেম্বরের শেষে অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে সংসদ নির্বাচনের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে কমিশন।




জনপ্রিয়


জাতীয় থেকে আরও পড়ুন

জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণসভা শনিবার, প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ স্মরণসভা অনুষ্ঠিত হবে।

ইরান সফরে গালিবাফের সঙ্গে স্পিকারের বৈঠক, খামেনি হত্যার নিন্দা

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। একই সঙ্গে জাতীয় শোকের এ সময়ে ইরান সরকার ও দেশটির জনগণের প্রতি বাংলাদেশের সংহতির বার্তা দিয়েছেন তিনি।

ভারতীয় নাগরিক হয়েও প্রধান শিক্ষকের পদে দীপক চন্দ্র, রয়েছে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

খুলনার পাইকগাছা উপজেলার খড়িয়া নবারুণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক চন্দ্র সরকারের বিরুদ্ধে ভারতীয় নাগরিকত্ব, অনিয়ম, দুর্নীতি এবং নিয়োগ বাণিজ্যের অভিযোগ নতুন করে আলোচনায় এসেছে। স্থানীয় প্রশাসনের একাধিক তদন্ত প্রতিবেদনে দ্বৈত নাগরিকত্বসহ বিভিন্ন অভিযোগের সত্যতা পাওয়ার দাবি করা হলেও এখনো তিনি দায়িত্বে বহাল থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।

খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্যে যোগ দিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

ইরানের সর্বোচ্চ নেতা প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে তেহরান যাচ্ছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।