কোটি কোটি টাকা নিয়ে লাপাত্তা “চেতনা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড”র সহ-সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১০ জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ( র‌্যাব)।

বুধবার (২৩ মার্চ) সকালে তাদের গ্রেফতারের তথ্য জানান র‌্যাপিড লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান।

তিনি বলেন, ঢাকার অদূরে আশুলিয়ায় অভিযান চালিয়ে কোটি কোটি টাকা নিয়ে লাপাত্তা “চেতনা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড” এর সহ-সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১০ জনকে গ্রেফতার করেছ র‌্যাব-৪।

citytouch 728-X-90

তিনি আরও বলেন, দুপুরে কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানাাবে র‌্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।