

রাজধানীর মেরুল বাড্ডায় ইউলুপের পূর্ব পাশে একটি মিষ্টির দোকানে আগুন লেগেছে। । তাৎক্ষণিকভাবে আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।দুপুর ১২টার দিকে রাজধানীর উত্তর বাড্ডা এলাকার পোস্ট অফিসের সামনে রাজভোগ নামের মিষ্টির দোকানে আগুন জ্বলতে দেখা যায়।প্রত্যক্ষদর্শীরা বলছেন, বেলা সাড়ে ১১টায় আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের গাড়ির জন্য অপেক্ষা না করে স্থানীয়রা পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিস তাদের সঙ্গে যোগ দেয়।ফায়ার সার্ভিসের কন্ট্রোলরুমের ডিউটি অফিসার রাকিবুল হাসান বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করেছে। আগুন ইতোমধ্যেই নিয়ন্ত্রণে এসেছে। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু জানা সম্ভব হয়নি। তবে দোকানের মালিক মোর্শেদুল আলম জানান, বেলা ১১ টার দিকে হুট করেই দোকানে ধোঁয়া দেখা যায়। তাঁর ধারণামতে যন্ত্রপাতির শর্ট সার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটতে পারে। আগুন নিজের নিয়ন্ত্রণে না থাকায় পরে ফায়ারসার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ারসার্ভিস আসতে একঘন্টা দেরি হওয়ায় দোকানে থাকা ফ্রিজ, এসি, টাকা সহ সব মালামাল পুড়ে গেছে। অগ্নিকান্ডের এই ঘটনায় “রাজভোগ সুইটস এন্ড বেকারি”র দোকান ছাড়া ভবনের আর কোনো দোকানের ক্ষতি হয় নি। তবে অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠনের আগুন না লাগলেও কালো ধোঁয়ায় ছেয়ে গেছে।



