জাতীয়
ডেফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থীর লাশ উদ্ধার
রাজধানীর শুক্রাবাদ এলাকা থেকে বেসরকারি ডেফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থী আকাশ রায়ের (২৪) লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি শেরেবাংলা নগর থানাকে অবিহিত করা হয়েছে। মঙ্গলবার রাতে আকাশ ভবন থেকে লাফিয়ে পড়ে মারা গেছেন বলে তার বন্ধুরা জানান।
আকাশের বন্ধু পংকজ জানান, মঙ্গলবার রাতে সাড়ে ৩টা পর্যন্ত আমরা সজাগ ছিলাম। পরে আমি ঘুমিয়ে পড়ি। সকালে জানতে পারি, আকাশ ওই ভবনের নিচে পড়ে আছে। তার মুখে হারপিকের গন্ধ ছিল। ধারণা করা হচ্ছে, সে হারপিক পান করে ৪র্থ তলা থেকে লাফিয়ে পড়ে মারা গেছে। তবে কী কারণে সে এ ঘটনা ঘটিয়েছে, সে ব্যাপারে আমরা কিছুই জানতে পারিনি।
নিহত আকাশ দুই মাস আগে কম্পিউটার সায়েন্স থেকে অনার্স শেষ করেন। তিনি শুক্রাবাদ নিউ মডেল ডিগ্রি কলেজের পাশে একটি ৪র্থ তলা ভবনে মেসে থাকতেন। তার গ্রামের বাড়ি রংপুর জেলার পীরগাছা উপজেলায়। বাবার নাম রতন রায়।
জনপ্রিয়
জাতীয় থেকে আরও পড়ুন
এসএসসির ফলাফলে মাইলস্টোন কলেজের প্রশংসনীয় সাফল্য
প্রতি বছরের মতো ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফলেও প্রশংসনীয় সাফল্যের স্বাক্ষর রেখেছে রাজধানীর উত্তরায় অবস্থিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মাইলস্টোন কলেজ। চলতি বছর মাইলস্টোন কলেজ থেকে বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সনে মোট ১৪৯৩ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে এবং পাস করে ১৪৮৮ জন। এ বছর সারাদেশে পাসের হার ৬২.২৫ শতাংশ এবং ঢাকা বোর্ডে পাসের হার ৭১.৬৩ শতাংশ হলেও মাইলস্টোন কলেজে পাসের হার ৯৯.৬৭ শতাংশ। পাসকৃতদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬১৩ জন শিক্ষার্থী।

জুলাই গণঅভ্যুত্থানের দুই যোদ্ধাকে সিএনজি ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী
জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া দুই যোদ্ধার কর্মসংস্থান ও জীবিকা নির্বাহের জন্য একটি সিএনজিচালিত অটোরিকশা ও দুটি প্যাডেলচালিত রিকশা উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে বগুড়ার ৬৫ বছর বয়সী এক বাসিন্দাকে দেওয়া হয়েছে দুটি ব্যাটারিচালিত অটোরিকশা।

হামে আরও ৬ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮১৮
দেশে হামের সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮১৮ জন আক্রান্ত হয়েছেন।

ড. ইউনূসকে সঙ্গে নিয়ে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচনের মাধ্যমে তিনি জাদুঘরের উদ্বোধন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
.jpg)


