

আটক থাকা ৪১ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে দিয়েছে দেশটির সরকার।
বুধবার বিকালে টেকনাফ ২-বিজিবির অধিনায়ক লে. কর্ণেল শেখ খালেদ মোহাম্মদ ইফতেখার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
এসময় তিনি জানান, এই বিষয়টি জানার পর থেকেই বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিজিবি এবং মিয়ানমারের সিতওয়েতে বাংলাদেশ দূতাবাসের কনস্যুলেট দীর্ঘ এক বছর কূটনৈতিক তৎপরতার পাশাপাশি বিভিন্ন কার্যক্রম চালানো হয়। এরই ধারাবাহিকতায় বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত মিয়ানমারের মন্ডু পয়েন্ট অব এনট্রি নামক জায়গায় দুপক্ষের পতাকা বৈঠক হয়। এই বৈঠকের মাধ্যমে মিয়ানমারে আটক ৪১ বাংলাদেশি নাগরিককে ফিরিয়ে আনা হয়।
লে. কর্ণেল কাও না ইয়াং শো।
মিয়ানমার থেকে ফেরত আসা বাংলাদেশি নাগরিকরা হলেন- জাকির হোসেন, নুরুল আবছার, মোহাম্মদ আয়ুব খান, মোহাম্মদ আব্দুল্লাহ, সিরাজুল ইসলাম, সাদ্দাম হোছাইন, আব্দুর রশিদ, মোহামম্মদ সাকিব, মং থিং মারমা, চাইলাপ্রু মারমা, নথিমং মারমা, মং লং চিং মারমা, ইউ মং চির মারমা, হালিমা খাতুন, উছাথুই মারমা, চাইন ডু অং মারমা, হারমনি ত্রিপুরা, হে হে ত্রিপুরা, ডালিয়েন ত্রিপুরা, সচিং ইউ মারমা, থোয়াই কি চিং মারমা, সাধু অং মারমা, হা সুইচিং মারমা, পাইসা থুই মারমা, আলী আহমদ, মোহাম্মদ শরীফ, ইমরান হোছাইন, নুর কাশেম, নুর আলম, মোহাম্মদ আলম, কলিম উল্লাহ, মোরশেদ আলম, মোহাম্মদ রফিক, জানে আলম, বাবুল, মুজিবুল্লাহ, সোলতান, মোহাম্মদ সলিম, মকবুল মাঝি ও সাদেক।



