জাতীয়
উত্তরায় রুমমেটের ছুরিকাঘাতে একজনের মৃত্যু
রাজধানীর উত্তরায় একটি মেসে রুমমেটের ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
নিহত মো. ডালিম (২৭) পেশায় একজন পোশাকশ্রমিক। এ ঘটনায় ছুরিকাঘাত করা মনসুর বিল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ।
উত্তরা পশ্চিম থানার ওসি আকতারুজ্জামান মো. ইলিয়াস জানিয়েছেন, ডালিম ও মনসুর উত্তরা ৯ নম্বর সেক্টরে একটি মেসের একই রুমে থাকতেন। মঙ্গলবার(২২মার্চ) দিবাগত রাত ১২টার দিকে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মনসুর ছুরি নিয়ে পেছন দিক থেকে ডালিমের পিঠ ও হাতে আঘাত করেন।
তিনি বলেন, গুরুতর অবস্থায় ডালিমকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে রাতেই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে ভোর সাড়ে চারটার দিকে ডালিমের মৃত্যু হয়।
পুলিশ আরও জানায়, প্রথমে হত্যাচেষ্টার মামলা করেছিল ডালিমের স্বজনরা, কিন্তু এখন তা হত্যা মামলায় রুপান্তর করা হবে।
জনপ্রিয়
জাতীয় থেকে আরও পড়ুন
এসএসসির ফলাফলে মাইলস্টোন কলেজের প্রশংসনীয় সাফল্য
প্রতি বছরের মতো ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফলেও প্রশংসনীয় সাফল্যের স্বাক্ষর রেখেছে রাজধানীর উত্তরায় অবস্থিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মাইলস্টোন কলেজ। চলতি বছর মাইলস্টোন কলেজ থেকে বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সনে মোট ১৪৯৩ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে এবং পাস করে ১৪৮৮ জন। এ বছর সারাদেশে পাসের হার ৬২.২৫ শতাংশ এবং ঢাকা বোর্ডে পাসের হার ৭১.৬৩ শতাংশ হলেও মাইলস্টোন কলেজে পাসের হার ৯৯.৬৭ শতাংশ। পাসকৃতদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬১৩ জন শিক্ষার্থী।

জুলাই গণঅভ্যুত্থানের দুই যোদ্ধাকে সিএনজি ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী
জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া দুই যোদ্ধার কর্মসংস্থান ও জীবিকা নির্বাহের জন্য একটি সিএনজিচালিত অটোরিকশা ও দুটি প্যাডেলচালিত রিকশা উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে বগুড়ার ৬৫ বছর বয়সী এক বাসিন্দাকে দেওয়া হয়েছে দুটি ব্যাটারিচালিত অটোরিকশা।

হামে আরও ৬ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮১৮
দেশে হামের সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮১৮ জন আক্রান্ত হয়েছেন।

ড. ইউনূসকে সঙ্গে নিয়ে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচনের মাধ্যমে তিনি জাদুঘরের উদ্বোধন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
.jpg)


