জাতীয়
আমির হামজার নাম আসার ব্যর্থতা কমিটির: মুক্তিযুদ্ধ মন্ত্রী
দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কারে আমির হামজার নাম আসাকে জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ব্যর্থতা হিসেবে দেখছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মোজাম্মেল হক বলেন, ‘দায়িত্ব তো দায়িত্বই। আমরা পার পেতে পারি না। দায়িত্ব পালনে ব্যর্থতা রয়েছে। ভুলত্রুটি হয়েছে। এটা যৌথ ব্যর্থতা, কমিটির ব্যর্থতা। ভুল হতে পারে। আমরা ভুল সংশোধন করেছি। আমাদের আরও বেশি সতর্ক থাকা উচিত ছিল।’
বুধবার (২৩ মার্চ) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে অনুষ্ঠিত স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন সংক্রান্ত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আরও বলেন, তবে যারা ভুল তথ্য দিয়েছেন, তারাও এটার সঙ্গে জড়িত। তারা আমাদের বিভ্রান্ত করেছেন। যারা বিভ্রান্ত করেছেন, তাদের শাস্তি হবে। যেহেতু একটি কমিটি রয়েছে, সেহেতু কমিটিই বৈঠক করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে।
এ বছর সাহিত্যে স্বাধীনতা পুরস্কারের জন্য মরহুম মো. আমির হামজার নাম ঘোষণা করা হয়েছিল। কিন্তু সাহিত্যজগতে একেবারেই অপরিচিত ও খুনের মামলার আসামি মাগুরার আমির হামজাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়। এ প্রেক্ষাপটে গত শুক্রবার তার নামটি বাদ দিয়ে স্বাধীনতা পুরস্কারের সংশোধিত তালিকা প্রকাশ করে মন্ত্রিপরিষদ বিভাগ।
সংশোধিত তালিকা অনুযায়ী, এবার আর সাহিত্যে কাউকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হচ্ছে না। এখন ৯জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে দেশের সর্বোচ্চ জাতীয় ও রাষ্ট্রীয় এ পুরস্কার দেওয়া হবে। যাদের স্বাধীনতা পুরস্কার দেওয়া হবে তারা হলেন স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস আহমেদ চৌধুরী, শহীদ কর্নেল খন্দকার নাজমুল হুদা (বীর বিক্রম), আবদুল জলিল, সিরাজ উদ্দীন আহমেদ, মরহুম মোহাম্মদ ছহিউদ্দিন বিশ্বাস ও মরহুম সিরাজুল হক, চিকিৎসাবিদ্যায় অধ্যাপক কনক কান্তি বড়ুয়া ও অধ্যাপক মো. কামরুল ইসলাম এবং স্থাপত্যে প্রয়াত স্থপতি সৈয়দ মাইনুল হোসেন। আর গবেষণা ও প্রশিক্ষণে স্বাধীনতা পুরস্কার পাচ্ছে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট।
জনপ্রিয়
জাতীয় থেকে আরও পড়ুন
জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণসভা শনিবার, প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান
চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ স্মরণসভা অনুষ্ঠিত হবে।

ইরান সফরে গালিবাফের সঙ্গে স্পিকারের বৈঠক, খামেনি হত্যার নিন্দা
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। একই সঙ্গে জাতীয় শোকের এ সময়ে ইরান সরকার ও দেশটির জনগণের প্রতি বাংলাদেশের সংহতির বার্তা দিয়েছেন তিনি।

ভারতীয় নাগরিক হয়েও প্রধান শিক্ষকের পদে দীপক চন্দ্র, রয়েছে অনিয়ম-দুর্নীতির অভিযোগ
খুলনার পাইকগাছা উপজেলার খড়িয়া নবারুণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক চন্দ্র সরকারের বিরুদ্ধে ভারতীয় নাগরিকত্ব, অনিয়ম, দুর্নীতি এবং নিয়োগ বাণিজ্যের অভিযোগ নতুন করে আলোচনায় এসেছে। স্থানীয় প্রশাসনের একাধিক তদন্ত প্রতিবেদনে দ্বৈত নাগরিকত্বসহ বিভিন্ন অভিযোগের সত্যতা পাওয়ার দাবি করা হলেও এখনো তিনি দায়িত্বে বহাল থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।

খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্যে যোগ দিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন
ইরানের সর্বোচ্চ নেতা প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে তেহরান যাচ্ছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

.jpg)







