Ad

মালিতে ফের প্রশংসিত বাংলাদেশ ফর্মড পুলিশ

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
e5wtawBO95DvIpQgTjxReJ7lAuqL8HnyavgzX2nZ
Durbin News

পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য একের পর এক প্রশংসিত হচ্ছেন মালিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ ফর্মড পুলিশের (ব্যানএফপিইউ) সদস্যরা।

সম্প্রতি জাতিসংঘের চিফ অপারেশনস্ অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট (সিওআরএম) সরি সাংগারে ও তার দলের কাছ থেকে এই প্রশংসা পান তারা। এর আগে জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি ও মিনুসমার প্রধান এল গাছিম ওয়ানের কাছ থেকেও প্রশংসা কুঁড়িয়েছিলেন ব্যানএফপিইউ-২ এর সদস্যরা।

গত ৭ মার্চ মালির গুন্দাম ক্যাম্প পরিদর্শনে যান মিনুসমা প্রধান এল গাছিম ওয়ান। সে সময় তিনি শান্তিরক্ষা মিশনে নিয়োজিত ব্যানএফপিইউ-২ এর সদস্যদের প্রশংসা করেন। এরপর গত ২১ মার্চ একই ক্যাম্প পরিদর্শনে যান সিওআরএম সরি সাংগারে ও তার দল।

সে সময় ব্যানএফপিইউ, আনপোল সদস্য, সিভিল সদস্য ও আইভরি কোস্টের সেনাসদস্যদের সঙ্গে বিশেষ বৈঠক করেন সরি সাংগারে। বাংলাদেশ কন্টিনজেন্টের কনফারেন্স হলে এই বৈঠকের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ব্যানএফপিইউ-২ এর কমান্ডার মোহাম্মদ শাহিনুর আলম খান।

মোহাম্মদ শাহিনুর আলম খান প্রধান অতিথির সামনে বাংলাদেশ কন্টিনজেন্টের বিভিন্ন কর্মকাণ্ড, যেমন- স্থানীয় শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ, স্থানীয়দের ফ্রি মেডিকেল সেবা প্রদান, বিভিন্ন আন্তর্জাতিক দিবস পালন ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের চিত্র তুলে ধরেন। এসব শুনে সরি সাংগারে ব্যানএফপিইউ-২ এর সদস্যদের ভূয়সী প্রশংসা করেন।

বৈঠক শেষে সরি সাংগারের হাতে সম্মাননা স্মারক তুলে দেন বাংলাদেশ কন্টিনজেন্টের কমান্ডার ও সদস্যরা। পাশাপাশি দুপুরে বিশেষ খাওয়া-দাওয়ারও আয়োজন করা হয়। সরি সাংগারে ব্যানএফপিইউ কম্পাউন্ডে একটি চারা গাছও রোপণ করেন। পরদিন মিনুসমা প্রধান (এসআরএসজি) এবং সিওআরএম সরি সাংগারে ব্যানএফপিইউ-২ এর কমান্ডার মোহাম্মদ শাহিনুর আলম খানকে একটি প্রশংসাপত্র পাঠান।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad