

কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে কামাল উদ্দিন (৪৮) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।
বুধবার বেলা ১১টার দিকে তাকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ। এ সময় কর্তব্যরত চিকিৎসক কামাল উদ্দিনকে মৃত ঘোষণা করে।
তার বাবার নাম আমিন উদ্দিন। তবে তিনি কোন মামলায় কারাগারে ছিলেন এবং তার বাড়ি কোথায় তা বিস্তারিত এখনও জানা যায়নি।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী মো. খাদিমুল ইসলাম জানান, কেন্দ্রীয় কারাগারে কামাল উদ্দিন হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ওই হাজতির মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।



