

ইউক্রেন-রাশিয়ার মধ্যে চলমান যুদ্ধের কারণে গ্যাসের দাম বাড়ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বুধবার (২৩ মার্চ) বিকেলে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মত দেন। বৈঠকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী নিজেই।
এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী মুস্তফা কামাল বলেন, আমার জায়গায় হলে আপনারা কি করতেন? আপনি যা করতেন আমিও তাই করব। ইউক্রেন ও রাশিয়া যুদ্ধ হবে সেটা কি কখনো ভেবেছি আমরা। অর্থনীতি এমনই। যেমনি সারটেইন সিচ্যুয়েশন আছে, তেমনি আনসারটেইন সিচ্যুয়েশনও আছে। চ্যালেঞ্জিং এরিয়াগুলো যখন যেটা সামনে আসবে কীভাবে তা মোকাবিলা করব সে ধরনের পথ তৈরি করতে হবে।



