২২ উপজেলা বাদে মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকা প্রকাশ হয়েছে: মুক্তিযুদ্ধমন্ত্রী
হেড অফ ডিজিটাল মিডিয়া


মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ২২টি উপজেলা বাদে সারাদেশের মুক্তিযোদ্ধাদের তালিকা চূড়ান্তভাবে প্রকাশ করা হয়েছে। উপজেলা ভিত্তিক মুক্তিযোদ্ধাদের তালিকা মন্ত্রণালয়ের ওয়েব সাইটে দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, উপজেলা পর্যায়ের যাচাই বাছাই কমিটি যাদের নাম মুক্তিযোদ্ধাদের তালিকা থেকে নামুঞ্জর করেছে তাদের আপিল করার সুযোগ দেওয়া হয়েছে। এখনো ২২টি উপজেলাতে যাচাই বাছাইয়ের কাজ বাকি আছে। সেজন্য অল্পকিছু মুক্তিযোদ্ধাদের আপিল নিষ্পত্তি অপেক্ষামান। সেগুলো আগামী জুন মাসের মধ্যে নিষ্পত্তি হবে।আজ ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আয়োজিত দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন মুক্তিযুদ্ধমন্ত্রী। এ সময় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।রাজাকারদের তালিকা প্রণয়ন প্রসঙ্গে আ ক ম মোজাম্মেল হক বলেন, আগে রাজাকারদের তালিকা তৈরি করার বৈধ কোনো এখতিয়ার জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ছিল না। বিগত দিনে এ নিয়ে জাতীয় সংসদে আইন পাস করা হয়েছে।তিনি বলেন, এখন মুক্তিযুদ্ধ সংসদীয় কমিটির সভাপতি শাজাহান খান এমপিকে আহ্বায়ক করে কমিটি গঠন ও রাজাকারদের তালিকা প্রণয়নের দায়িত্ব দেওয়া হয়েছে। সেই কমিটির মাধ্যমে খুব অল্পদিনেই রাজাকারদের তালিকা প্রণয়নের কাজ শুরু করা হবে।



