জাতীয়
আদালতে ড. ইউনূসের লিখিত জবাব: জানালেন, শ্রমিকরা কেন লভ্যাংশ পাবেন না
সোমবার (১৭ এপ্রিল) ঢাকার তৃতীয় শ্রম আদালতে ড. ইউনূসের পক্ষে এ জবাব দাখিল করেন তার আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আলম মামুন। দাখিল করা জবাবে বলা হয়, গ্রামীণ টেলিকম লিমিটেডের যেসব শ্রমিকরা মামলা দায়ের করেছেন, তারা শ্রম আইন অনুযায়ী এ সুযোগ-সুবিধা পাবেন না। এ অর্থ মালিকরাও খরচ করেন না। লভ্যাংশের সম্পূর্ণ অর্থ শ্রমিকের কল্যাণে খরচ করা হয়। তবে ২০১৩ সালের পরে যোগদান করেছেন তাদের এ সুবিধা দেয়া হবে। যেহেতু মামলা দায়েরকারীরা এর আগেই শ্রমিক হিসেবে ছিলেন। তারা কোম্পানির পাঁচ শতাংশ লাভ্যাংশ পাবেন না।
আগামী ৩০ এপ্রিল এ বিষয়ে শুনানির জন্য দিন ধার্য করেছেন আদালত।
এর আগে, গত বছরের ৯ নভেম্বর শ্রম আইনের ২১৩ ধারা মোতাবেক কোম্পানির লভ্যাংশ দাবি করে আলাদা আটটি মামলা দায়ের করা হয়। এতে আসামি করা হয় গ্রামীণ টেলিকম লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালককে। মামলার তথ্য মতে, সাত কর্মকর্তা ও একজন কর্মচারী ২০০৬ থেকে ২০০৯ পর্যন্ত গ্রামীণ টেলিকমে কর্মরত ছিলেন। ২০০৬-০৯ অর্থ বছরে কোম্পানির লভ্যাংশ থেকে তাদের বঞ্চিত করা হয়।
জনপ্রিয়
জাতীয় থেকে আরও পড়ুন
জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণসভা শনিবার, প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান
চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ স্মরণসভা অনুষ্ঠিত হবে।

ইরান সফরে গালিবাফের সঙ্গে স্পিকারের বৈঠক, খামেনি হত্যার নিন্দা
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। একই সঙ্গে জাতীয় শোকের এ সময়ে ইরান সরকার ও দেশটির জনগণের প্রতি বাংলাদেশের সংহতির বার্তা দিয়েছেন তিনি।

ভারতীয় নাগরিক হয়েও প্রধান শিক্ষকের পদে দীপক চন্দ্র, রয়েছে অনিয়ম-দুর্নীতির অভিযোগ
খুলনার পাইকগাছা উপজেলার খড়িয়া নবারুণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক চন্দ্র সরকারের বিরুদ্ধে ভারতীয় নাগরিকত্ব, অনিয়ম, দুর্নীতি এবং নিয়োগ বাণিজ্যের অভিযোগ নতুন করে আলোচনায় এসেছে। স্থানীয় প্রশাসনের একাধিক তদন্ত প্রতিবেদনে দ্বৈত নাগরিকত্বসহ বিভিন্ন অভিযোগের সত্যতা পাওয়ার দাবি করা হলেও এখনো তিনি দায়িত্বে বহাল থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।

খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্যে যোগ দিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন
ইরানের সর্বোচ্চ নেতা প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে তেহরান যাচ্ছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

.jpg)







