বঙ্গবাজারে ক্ষতিগ্রস্তদের মাঝে ৯ কোটি টাকা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
হেড অফ ডিজিটাল মিডিয়া
.png&w=3840&q=75)

বঙ্গবাজারে আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী, দোকান কর্মচারী এবং দোকান মালিকদের জন্য ৯ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আজ মঙ্গলবার (১৮ এপ্রিল) প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া এ তথ্য জানান।তোফাজ্জল হোসেন বলেন, বঙ্গবাজারে আগুনে ক্ষতিগ্রস্ত দোকান কর্মচারী ব্যবসায়ী এবং মালিকদের জন্য প্রধানমন্ত্রী ঈদের উপহার হিসেবে ৯ কোটি টাকা বরাদ্দ করেছেন,ইতোমধ্যে তাদের মোবাইলে টাকা পৌঁছে গেছে। এর আগে, বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সব ধরনের সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ৬ এপ্রিল তিনি বলেছিলেন যে, আমরা রমজানে ব্যবসায়ীদের ক্ষতি করতে দিতে পারি না, তাই আমরা তাদের যথাসাধ্য সাহায্য করার জন্য কাজ করব।উল্লেখ্য, গত ৪ এপ্রিল বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঢাকার ফায়ার সার্ভিসের সবগুলো ইউনিট দ্রুত সাড়া দিয়ে ছয় ঘণ্টার মধ্যে আগুন নেভাতে সক্ষম হয়। তবে আগুন পুরোপুরি নেভাতে ৭৫ ঘণ্টা লেগেছিল। এতে বঙ্গবাজারের চারটি মার্কেট সম্পূর্ণ এবং তিনটি মার্কেট আংশিক পুড়ে ছাই হয়ে যায়।ওই ঘটনায় বঙ্গবাজার কমপ্লেক্স দোকান মালিক সমিতির হিসাবে অগ্নিকাণ্ডে ৩ হাজার ৮৪৫ জন ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন। এসব ব্যবসায়ীরা যাতে ঈদের আগে কিছুটা হলেও ক্ষতি পুষিয়ে নিতে পারেন বা অন্তত থাকা খাওয়ার খরচ জোগার করতে পারেন এজন্য তাদের অস্থায়ীভাবে দোকান পরিচালনার সুযোগ করে দেয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।



