

নির্বাচনকে কেন্দ্র করে অগ্নিসন্ত্রাসের কালো ছায়ার আশঙ্কা করছে আওয়ামী লীগ, এ কথা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বললেন, দেশের মার্কেটগুলোতে পাহারায় থাকবে আওয়ামী লীগের নেতাকর্মীরা৷বুধবার (১৯ এপ্রিল) সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের যৌথসভায় এসব কথা বলেন তিনি। আরও বলেন, নির্বাচনের বিরুদ্ধে যতো প্রতিরোধ বা বাধা আসুক তা আওয়ামী লীগ প্রতিহত করবে। এ নিয়ে অপরাজনীতিও প্রতিহত করা হবে।দেশে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে তাদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, এক-এগারোর মতো অস্বাভাবিক কোনো সরকার মেনে নেয়া হবে না। সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনের অধীনে ভোট হবে। সরকার শুধু নির্বাচন কমিশনকে সহযোগিতা করবে।আমেরিকার সাথে বন্ধুত্বের সম্পর্কে কোনো সমস্য নেই উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, কারো ফরমায়েশি গণতন্ত্রে দেশ চলবে না।



