ভোগান্তি নেই, এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক ও নিরাপদ: ওবায়দুল কাদের
হেড অফ ডিজিটাল মিডিয়া


এবারের ঈদযাত্রায় বাস, ট্রেন, লঞ্চ কোথাও কোথাও কোনো ভোগান্তি নেই। বিগত কয়েক বছরের তুলনায় এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক ও নিরাপদ হয়েছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।শুক্রবার (২১ এপ্রিল) সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।ছয়টি মেট্রোরেল ও এলিভেটেড এক্সপ্রেসের কাজ শেষ হলেই রাজধানীতে আর কোনো যানজট থাকবে না বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। বলেন, তরুণ প্রজন্মের জন্য পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল উন্মুক্ত করেছে সরকার। ঈদের ছুটি শেষে ফেরার পথেও যাত্রীদের যাতে ভোগান্তি না হয় সেজন্য জন্য সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন তিনি।এর আগে, সেতুমন্ত্রী বিআরটি প্রকল্পের ওভারপাস এবং টঙ্গী ফ্লাইওভার পরিদর্শন করেন।


