জাতীয়


শেখ হাসিনাসহ দেশবাসীকে নরেন্দ্র মোদির ঈদের শুভেচ্ছা


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:২১ এপ্রিল ২০২৩, ০৪:৫৩ অপরাহ্ন, শুক্রবার

শেখ হাসিনাসহ দেশবাসীকে নরেন্দ্র মোদির ঈদের শুভেচ্ছা
ঈদ-উল-ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শেখ হাসিনাকে পাঠানো এক চিঠিতে এ শুভেচ্ছা জানান ভারতীয় প্রধানমন্ত্রী।

চিঠিতে নরেন্দ্র মোদি লিখেন, ভারতীয় জনগণের পক্ষ থেকে আপনাকে এবং বাংলাদেশের জনগণকে আনন্দঘন উৎসব ঈদ-উল-ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানাই।

চিঠিতে তিনি উল্লেখ করেন, পবিত্র রমজান মাসে ভারতসহ বিশ্বের মুসলমানগণ রোজা রেখেছেন এবং প্রার্থনা করেছেন। ঈদ-উল-ফিতরের এই শুভক্ষণ উপলক্ষে মুসলিম উম্মাহর সঙ্গে বিশ্ববাসীও একাত্মতা ও ভ্রাতৃত্বের মূল্যবোধ উপলব্ধি করতে পারছে।

নরেন্দ্র মোদি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত উদ্যোগের ফলেই দুই দেশের বহুমূখী অংশীদারিত্বমূলক সম্পর্ক বিশ্বে প্রতিবেশী সম্পর্কের রোল মডেলে রূপান্তরিত হয়েছে। শেখ হাসিনার সঙ্গে ধারাবাহিকভাবে কাজ করে দুই দেশের সম্পর্ক আরও নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ইচ্ছাও প্রকাশ করেন ভারতীয় প্রধানমন্ত্রী।


জনপ্রিয়


জাতীয় থেকে আরও পড়ুন

জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণসভা শনিবার, প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ স্মরণসভা অনুষ্ঠিত হবে।

ইরান সফরে গালিবাফের সঙ্গে স্পিকারের বৈঠক, খামেনি হত্যার নিন্দা

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। একই সঙ্গে জাতীয় শোকের এ সময়ে ইরান সরকার ও দেশটির জনগণের প্রতি বাংলাদেশের সংহতির বার্তা দিয়েছেন তিনি।

ভারতীয় নাগরিক হয়েও প্রধান শিক্ষকের পদে দীপক চন্দ্র, রয়েছে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

খুলনার পাইকগাছা উপজেলার খড়িয়া নবারুণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক চন্দ্র সরকারের বিরুদ্ধে ভারতীয় নাগরিকত্ব, অনিয়ম, দুর্নীতি এবং নিয়োগ বাণিজ্যের অভিযোগ নতুন করে আলোচনায় এসেছে। স্থানীয় প্রশাসনের একাধিক তদন্ত প্রতিবেদনে দ্বৈত নাগরিকত্বসহ বিভিন্ন অভিযোগের সত্যতা পাওয়ার দাবি করা হলেও এখনো তিনি দায়িত্বে বহাল থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।

খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্যে যোগ দিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

ইরানের সর্বোচ্চ নেতা প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে তেহরান যাচ্ছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।