Ad

লাখো মুসল্লির অংশগ্রহণে শোলাকিয়ায় দেশের সর্ববৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত।

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
339398838_3434474453485856_907017056630129986_n
Durbin News

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রায় দুইশো বছর পুরনো কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ মাঠে প্রতি বছরের ন্যায় এ বছরও দেশের সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে।মাওলানা ফরিদ উদ্দিন মাসউদের ইমামতিতে সকাল দশটায় এ জামাত অনুষ্ঠিত হয়। রীতি অনুযায়ী ঈদের জামাতের তিন মিনিট আগে তিনটি ও এক মিনিট আগে একটি শটগানের গুলির আওয়াজের পর জামাত শুরু হয়।ঐতিহাসিক এ জামাতে তিন লাখের বেশি মুসুল্লি অংশ নিয়েছেন বলে ধারণা করা যাচ্ছে। সকাল ৯ টার পর পুরো ৭ একরের ঈদগাহ প্রান্তর কানায় কানায় ভরে যায়। এরপর মাঠে জায়গা না পেয়ে আশেপাশের বাড়িঘর ও রাস্তা ঘাটে জায়নামাজ বিছিয়ে নামাজ আদায় করেন ্মুসল্লীরা। নামাজ পড়তে আসা মুসল্লীদের সাথে কথা বলে জানা যায়, অনেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে এ জামাতে অংশগ্রহণ করতে এসেছেন শুধুমাত্র নাজাতের আশায়। কেউ কেউ বলছেন, এতো বড় লোকসমাগমের দোয়া আল্লাহ কারো না কারো উছিলায় কবুল করে নেন, তাই তারা এখানে জামাত পড়তে এসেছেন।স্থানীয় মুসল্লী আকাশ ইসলাম জানান, 'আমরা ছোটবেলা থেকেই এ মাঠে ঈদের নামাজ আদায় করে আসছি, এখানে নামাজ না পড়লে আমাদের মনে শান্তি লাগে না, এখানে নামাজ না পড়লে আমাদের ঈদ সম্পূর্ণ হয় না। তাই প্রতিবারই এ ঈদগাহে নামাজ আদায় করি। আর এ মাঠ তো আমাদের গর্ব, পুরো এশিয়া এমনকি বিশ্বেরও গর্ব।'নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনার পাশাপাশি মহান আল্লাহর কাছে মুসলিম উম্মাহর শান্তি কামনা করে মোনাজাত করা হয়। দীর্ঘ একমাস রোজা রাখার পর মুসল্লীরা নিজেদের যেন বাকি এগারো মাস আল্লাহর পথে থাকতে পারেন সেই দোয়াও করেন। রহমতের মাস রমজান শেষে খুশির ঈদ এলেও তাৎপর্যপূর্ণ এ মাসটি দ্রুতই শেষ হয়ে যাওয়ায় অনেক মুসল্লী কান্নায় ভেংগে পড়েন।ঐতিহাসিক এ মাঠে এবারের ঈদুল ফিতরের জামাতটি ১৯৬ তম ঈদের জামাত ছিলো। প্রায় দুইশো বছর পুরনো ঐতিহ্যেবাহী এ মাঠের ঈদের জামাতকে কেন্দ্র করে জেলা প্রশাসনের পক্ষ থেকে তিন স্তরের নিরাপত্তা ব্যাবস্থা নেওয়া হয়।২০১৬ সালের ঈদুল ফিতরের দিনে অপ্রত্যাশিত হামলার বিষয়টি মাথায় রেখে এবারও মাঠে বাড়তি নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছিল। নির্বিঘ্নে নামাজ আদায় করে মুসল্লিরা ঘরে ফেরায় সন্তোষ প্রকাশ করেছেন কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ। ঈদগাহে প্রবেশের আগে একজন মুসুল্লীকে তিন থেকে পাচঁটি নিরাপত্তা গেইট ভেদ করে মাঠে প্রবেশ করতে হয়েছে। এছাড়াও গরমের বিষয়টি মাথায় রেখে জেলা পুলিশের পক্ষ থেকে মুসল্লীদের বিনামূল্যে পানি বিতরণ করা হয়। নিরাপত্তা ব্যাবস্থা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি দ্বায়িত্ব পালন করেন ডিবি, র‍্যাব, বিজিবি, এপিবিএন, আনসার ও সাদা পোশাকে গোয়েন্দা বাহিনীর সদস্যরা। এ ছাড়াও হেলিকপ্টারের দ্বারা নিয়মিত টহল ও চারটি ড্রোন ক্যামেরা দিয়ে আগত মুসল্লীদের গতিবিধি গভীরভাবে পর্যবেক্ষণ করে র‍্যাব। মাঠের ভেতর ও বাইরে ছিল ৬৪টি সিসিটিভি ক্যামেরা আর ছয়টি পর্যবেক্ষণ টাওয়ারের মাধ্যমে আগত মুসল্লীদের নিরাপত্তা ও গতিবিধি পর্যবেক্ষণ করে র‍্যাব ও পুলিশ। নিরাপত্তার স্বার্থে কাউকে মুঠোফোন, ছাতা বা কোনো ধরনের ব্যাগ নিয়ে ঢুকতে দেওয়া হয়নি। শুধু পাতলা জায়নামাজ নিয়ে নামাজ আদায় করতে আসেন মুসল্লিরা। নিষেধ ছিল দেশলাই বা লাইটার সঙ্গে না রাখার। মুসল্লিদের যাতায়াতের সুবিদার্থে ভৈরব ও ময়মনসিংহ থেকে দুটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করে বাংলাদেশ রেলওয়ে। বিভিন্ন বইয়ে উল্লেখ করা হয়েছে, ১৮২৮ সালে শোলাকিয়ায় প্রথম ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ঈশা খাঁর বংশধর দেওয়ান হয়বত খাঁ কিশোরগঞ্জের জমিদারি প্রতিষ্ঠার পর এ ঈদগাহ প্রতিষ্ঠা করেন। পরবর্তী সময়ে মাঠের জমির পরিমাণ আরও বাড়ানো হয়। দেওয়ান মান্নান দাদ ছিলেন হয়বত খাঁর বংশধর। হয়বত খাঁ ছিলেন ঈশা খাঁর ষষ্ঠ বংশধর। যে কারণে শুরু থেকে এ মাঠের জমিদারির একটা ঐতিহ্য রয়েছে। এটা তৎকালীন জমিদারের কেন্দ্রীয় ঈদগাহ মাঠ ছিল বলে ইতিহাসবিদদের কাছে জানা যায়।কিশোরগঞ্জের ইতিহাস নিয়ে লেখা বিভিন্ন বইয়ে শোলাকিয়া মাঠ নিয়ে দুটি জনশ্রুতির বর্ণনা রয়েছে। এর একটি হলো, মুঘল আমলে এখানকার পরগনার রাজস্ব আদায়ের পরিমাণ ছিল শ লাখ টাকা। মানে এক কোটি টাকা। কালের বিবর্তনে শ লাখ থেকে বর্তমান শোলাকিয়া হয়েছে। আরেকটি বর্ণনায় আছে, ১৮২৮ সালে শোলাকিয়া ঈদগাহে সোয়া লাখ মুসল্লি একসঙ্গে ঈদের নামাজ আদায় করেন। সেই থেকে এটি শোলাকিয়া ঈদগাহ মাঠ হিসেবে পরিচিতি লাভ করে।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad