Ad

কোয়াড বিষয়ক সিদ্ধান্ত বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়: রাশিয়ার রাষ্ট্রদূত

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
VUjXOrvyDZjbYQjAvpIMPdkNaD64zRuIogUC9bd9
Durbin News

কোয়াড জোটে যোগ দেয়া না দেয়া বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, আমরা এ ধরনের বিষয়ে কোনো হস্তক্ষেপ করি না। এমন মন্তব্য করেছেন ঢাকায় রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার ভি. মান্টিটস্কি।

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের এক মাস পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার (২৪ মার্চ) ঢাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে রাষ্ট্রদূত এ কথা বলেন।

ইউক্রেনে রাশিয়ার বিশেষ অভিযান বিশ্ব রাজনীতিতে ব্যাপক প্রভাব বিস্তার করেছে। গত এক দশকে বিশ্বে জোটনির্ভর যে ভূ-রাজনীতি তৈরি হয়েছে, তাতে জোরেশোরে ধাক্কা লেগেছে বলেই মনে করা হচ্ছে। এশিয়া-প্যাসিফিকে গড়ে ওঠা জোট কোয়াড তেমনি এক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। ইংরেজি শব্দ কোয়াড্রিলেটারেল বা চতুর্পাক্ষিকের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কোয়াড। নামই বলে দিচ্ছে এটি চার পক্ষের একটি জোট। চীনকে প্রতিহত করতে এই জোটের সৃষ্টি হয়। এর সদস্য রাষ্ট্র যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া এবং ভারত। কৌশলগত এই ফোরামের নেতৃত্বে আছে ভারত।

চীনের বিরোধিতা প্রশ্নে কোয়াড একটু একটু করে যখন এগোচ্ছিল, তখনই ইউক্রেন যুদ্ধ জোটটিকে নতুন এক মোড়ে এনে দাঁড় করিয়েছে। জোটের অন্যতম রাষ্ট্র যুক্তরাষ্ট্র চাইছে ভারত যাতে রাশিয়ার বিরোধিতা করে। জোটের অন্য রাষ্ট্রগুলো ইতিমধ্যে রাশিয়ার বিরুদ্ধে অবস্থান নিলেও ভারত নিয়েছে নিরপেক্ষ অবস্থান। নয়াদিল্লির বহু পরীক্ষিত পুরনো মিত্র মস্কো। এই পরীক্ষিত মিত্রকে ছাড়তে নারাজ নয়াদিল্লি। আর এতেই নাখোশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন।

এদিকে বাংলাদেশের পক্ষ থেকে কোয়াড জোটে যোগ দেয়ার বিন্দু পরিমাণ সম্ভাবনা নেই। যদিও নানা প্রেক্ষাপটে বিভিন্ন সময় দেশটির কোয়াডে যুক্ত হওয়া না হওয়ার বিষয়ে নানা গুঞ্জন শোনা গেছে। গত ১৩ মার্চ এক অনুষ্ঠানে ঢাকায় চীনের রাষ্ট্রদূত লি জিমিং বলেন, ‘বাংলাদেশ কোয়াডে যোগ দেবে—এমন সামান্যতম সম্ভাবনাও আছে বলে আমার মনে হয় না। কারণ বাংলাদেশ সরকার পরিষ্কারভাবে বলেছে, তারা কোনো সামরিক বা নিরাপত্তাসংক্রান্ত জোটে যোগ দেবে না। আমি জানি, বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল বিষয় হলো—সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়। ’

এর আগে গত বছর চীনের প্রতিরক্ষামন্ত্রী উই ফেংহে বাংলাদেশ সফরকালে বলেন, সম্প্রসারিত কোয়াডে বাংলাদেশ যোগ দিলে চীনের সঙ্গে সম্পর্কের উল্লেখযোগ্য মাত্রায় ক্ষতি হবে।

কোয়াড নিয়ে নানা আলোচনা-সমালোচনার মধ্যেই এ জোটের সঙ্গে বাংলাদেশের যুক্ত হওয়া প্রসঙ্গে এমন কথা বললেন রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার ভি. মান্টিটস্কি।

এছাড়া সংবাদ সম্মেলনে জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলাদেশের অবস্থানে সন্তোষ প্রকাশ করেন রুশ রাষ্ট্রদূত।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে আলেকজান্ডার মান্টিটাস্কি বলেন, ইউক্রেন ইস্যুতে জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলাদেশ যে অবস্থান নিয়েছে, তাতে রাশিয়া সন্তোষ প্রকাশ করেছে। বহিরাগত চাপ থাকা সত্ত্বেও বাংলাদেশ ভোটাভুটিতে যে নিরপেক্ষ অবস্থান নিয়েছে, এতে বাংলাদেশের প্রতি আমরা কৃতজ্ঞ।

এর আগে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছিলেন, আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। এজন্যই আমরা জাতিসংঘে ভোটদান থেকে বিরত থেকেছি।

সংবাদ সম্মেলনে পূর্ব-নির্ধারিত সময় অনুযায়ী রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাজ সম্পন্ন হবে বলেও জানান আলেক্সান্ডার মান্টিটাস্কি।

তিনি বলেন, ‘ইউক্রেন যুদ্ধের ফলে বাংলাদেশ সরকারের সঙ্গে রাশিয়ার বাণিজ্যিক সম্পর্কে কোন প্রভাব ফেলবে না। আমরা সরকারের সঙ্গে রুবল ও টাকার বিনিময় নিয়ে আলোচনা করছি। রাশিয়ার সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ২ দশমিক ৯ বিলিয়ন ডলারের। এর মধ্যে আরএমজি খাতের বেশি। ’

রোহিঙ্গা সংকট নিয়েও কথা বলেন রাশিয়ার রাষ্ট্রদূত। তিনি বলেন, রোহিঙ্গাদের বিষয় বাংলাদেশ-মিয়ানমারের সংলাপের মাধ্যমে সমাধান করা উচিত।

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের এক মাস পূর্তি উপলক্ষে ঢাকার রাশিয়া দূতাবাস এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে আরও বক্তব্য রাখেন দূতাবাসের কাউন্সিলর অ্যান্টন চেরনোভ।

সংবাদ সম্মেলনে ড্রোন থেকে ধারণকৃত বেশ কিছু ফুটেজ দেখানো হয়, যেখানে আবাসিক এলাকায় ইউক্রেনীয় সেনাদের উপস্থিতি ও ভবনগুলোর ছাদে এন্টি ট্যাংক মিসাইল স্থাপনা দেখা যায়।

রাষ্ট্রদূত বলেন, ‘ইউক্রেনের সেনার আবাসিক এলাকায় কামান, ট্যাংকসহ নানা সামরিক সরঞ্জাম জড়ো করেছে। আমাদের সেনারা তখন সেখানে হামলা করলে অভিযোগ করা হচ্ছে, আমরা আবাসিক এলাকায় হামলা করেছি। ’

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad