Ad

সরকার শ্রমিকদের জীবনমানের উন্নয়ন ঘটিয়েছে: ডেপুটি স্পিকার

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
image-588788-1661686530
Durbin News

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু বলেছেন, বর্তমান সরকার শ্রমিকদের ন্যায্য অধিকার বেতন-ভাতা বৃদ্ধি ও জীবনমানের উন্নয়নের প্রচেষ্টা অব্যাহত রেখেছে। সরকার সব শ্রমিকের শ্রমের যথাযথ মূল্যায়নের মাধ্যমে পর্যায়ক্রমে ঐতিহাসিক মে দিবসের দাবি পূর্ণ বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে।আজ পাবনার সাঁথিয়ায় জাতীয় শ্রমিক লীগ সাঁথিয়া উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত মে দিবস-২০২৩ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।ডেপুটি স্পিকার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শ্রমিকদের যথাযথ মজুরি পরিশোধে নির্দেশনা দিয়েছিলেন, শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার মজুরি পরিশোধ করতে হবে। তার দর্শন ছিল ‘শ্রমিক বাঁচলে দেশ বাঁচবে’। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গার্মেন্টস-শ্রমিকদের মজুরি দফায় দফায় বৃদ্ধির নির্দেশনা দিয়েছেন এবং তাদের মজুরি আগের তুলনায় কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে, চা শ্রমিকসহ অন্যান্যদের মজুরি বৃদ্ধি পেয়েছে।মে দিবস উপলক্ষে সাঁথিয়া উপজেলায় ৩ মাথা মোড় থেকে মিছিল শুরু করে উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে দিয়ে ঘুরে এসে সাঁথিয়া আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এসে র‌্যালিটি শেষ হয়।সাঁথিয়া শ্রমিক লীগের সভাপতি হুমায়ুন কবির রশিদের সভাপতিত্বে সাঁথিয়া আওয়ামী লীগের সভাপতি মো. হাসান আলী খান, পৌর মেয়র মো. মাহবুবুল আলম বাচ্চু, সিএনজি মালিক-শ্রমিক সমিতির সভাপতি মানিক মিয়া রানা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল লতিফ, সাঁথিয়া আওয়ামী লীগের সহ সভাপতি রবিউল করিম হিরু ও ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা খোকন বক্তব্য রাখেন।এছাড়া সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ হোসেন ও সাঁথিয়া শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আলতাফ হোসেনসহ স্থানীয় নির্বাচিত প্রতিনিধিরা, স্থানীয় ব্যক্তি, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন পেশার শ্রমিকরা র‌্যালিতে অংশগ্রহণ করেন।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad