মোখায় ক্ষতিগ্রস্ত ঘর দ্রুত মেরামতে কাজ শুরু করা হয়েছে: প্রধানমন্ত্রী
হেড অফ ডিজিটাল মিডিয়া

অতি প্রবল ঘূর্ণিঝড় মোখায় কোনো প্রাণহানি হয়নি। যেসব ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, তা দ্রুত মেরামতের লক্ষ্যে কাজ শুরু করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে ১৫ দিনের সফর নিয়ে সোমবার (১৫ মে) গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। বক্তব্যের শুরুতে ঘূর্ণিঝড় মোখার ক্ষয়ক্ষতি থেকে বাংলাদেশকে রক্ষার জন্য সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া আদায় করেন প্রধানমন্ত্রী।শেখ হাসিনা বলেন, আমরা ক্ষয়ক্ষতি হ্রাসে যথেষ্ট প্রস্তুতি গ্রহণ করেছিলাম। আমি নিজে সার্বক্ষণিক খোঁজখবর নিয়েছি, নানা নির্দেশনা দিয়েছি। আমরা উপকূলীয় ১৩টি জেলায় ৭০৪০টি আশ্রয়কেন্দ্র খুলেছিলাম। আশ্রয়কেন্দ্রগুলোতে সাড়ে সাত লাখেরও বেশি মানুষ আশ্রয় নিয়েছিল। ক্ষতিগ্রস্ত এলাকায় দ্রুত পুনবার্সন কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশনা দেয়া হয়েছে।


