Ad

ডায়রিয়ার প্রকোপে দৈনিক হাসপাতালে ১২’শ রোগী

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
TPdUxmTOHFykK7mA2Gxb9NPUz64slMGK4lyCmzil
Durbin News

সামিউল হক খাঁন শাওন

ঢাকা ও আশেপাশের এলাকায় গরমের শুরুতে হঠাৎ করেই ডায়রিয়ার তীব্র প্রকোপ দেখা দিয়েছে। প্রতিদিন এক হাজার থেকে ১২শ রোগী ভর্তি হচ্ছেন হাসপাতালে।

বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত মাত্র ১২ ঘণ্টায় ৫০২ জন ডায়রিয়া রোগী ভর্তি হয়েছেন আইসিডিডিআর'বিতে।

এর আগের ২৪ ঘণ্টায় (২৩ মার্চ) একই হাসপাতালে ১ হাজার ২৩৩ জন ডায়রিয়া রোগী ভর্তি হয়েছিলেন। এদের ৩৫ থেকে ৪০ শতাংশ তীব্র ডায়রিয়া বা কলেরার রোগী।

আইসিডিডিআরবি-সূত্রে জানা গেছে, গত ১৬ মার্চ হাসপাতালে ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি ছিলেন ১ হাজার ৫৭ জন। এরপর যথাক্রমে ১৭ মার্চ ১ হাজার ১৪১ জন, ১৮ মার্চ ১ হাজার ১৭৪, ১৯ মার্চ ১ হাজার ১৩৫, ২০ মার্চ ১ হাজার ১৫৭ এবং ২১ মার্চ ১ হাজার ২১৬ জন ভর্তি হন। তবে সব রোগীর চিকিৎসা হচ্ছে বিনা মূল্যে।

হঠাৎ করে গরম বেড়ে যাওয়ায় এই পরিস্থিতি হয়েছে বলে মনে করছেন আইসিডিডিআরবি'র চিকিৎসকরা।

রোগীর চাপ সামলাতে রাজধানীর মহাখালীতে অবস্থিত আইসিডিডিআর'বি হাসপাতালে তাঁবু টানিয়ে শয্যাসংখ্যা বাড়ানো হয়েছে। হিমশিম খাচ্ছেন আইসিডিডিআর'বির চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা।

আইসিডিডিআর'বি বলছে, প্রতিষ্ঠানের ৬০ বছরের ইতিহাসে এত রোগীর চাপ তারা দেখেনি। সারা বছর দৈনিক ৪০০ থেকে ৫০০ ডায়রিয়া রোগী এই হাসপাতালে চিকিৎসা নিতে আসে। বর্ষা মৌসুম শুরু হওয়ার আগে রোগীর সংখ্যা কিছু বাড়ে। কিন্তু এ বছর ব্যতিক্রম দেখা যাচ্ছে। অর্থাৎ গ্রীষ্ম মৌসুম শুরুর আগেই দেশে ডায়রিয়ার ভয়াবহ প্রকোপ দেখা দিয়েছে।

সরেজমিনে হাসপাতালটি ঘুরে দেখা গেছে, রাজধানীর যাত্রাবাড়ী, মোহাম্মদপুর, দক্ষিণখান এলাকা থেকে ডায়রিয়া আক্রান্ত রোগী বেশি ভর্তি হচ্ছে। এছাড়া ঢাকার বাইরে নরসিংদী, নারায়ণগঞ্জ, গাজীপুর, টঙ্গী, জয়দেবপুর এসব এলাকা থেকেও ডায়রিয়া আক্রান্ত মানুষ বেশি আসছেন।

হঠাৎ ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধির কারণ প্রসঙ্গে ডা. বাহারুল আলম বলেন, গরমে ডায়রিয়ার জীবাণুটি অনুকূল পরিবেশ পায়। এ সময়ে তারা বেশিক্ষণ ফাইট করে বাঁচতে পারে। তাছাড়া গরমের সময়ে জীবাণুটি বেশি বৃদ্ধিপ্রাপ্ত হয়, অনেক বেশি ছাড়িয়ে থাকে। তাছাড়া মানুষ গরমের কারণে পিপাসার্ত হয় এবং পানি পানের ক্ষেত্রে যাচাই-বাছাই করে না। এ দুটি কারণ ডায়রিয়ার প্রকোপ বাড়াতে সাহায্য করে।

সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এ এস এম আলমগীরের পরামর্শ, এ সময় পানি ফুটিয়ে বা বড়ি দিয়ে বিশুদ্ধ করে খেতে হবে। হাত না ধুয়ে কোনো খাবার খাওয়া উচিত হবে না। রাস্তার পাশের খাবার ও বাসি খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে।

এর আগে ২০১৮ সালের এপ্রিলে ডায়রিয়ার এ রকম প্রাদুর্ভাব ঘটেছিল। মহামারির মতো রূপ ধারণ করে ওই বছরের মে মাসের মাঝামাঝি পর্যন্ত তা অব্যাহত ছিল।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad