Ad

রাজধানীতে ৫৪তম বাংলাদেশ ICIMOD বৈঠক অনুষ্ঠিত!

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
WhatsApp Image 2023-05-22 at 09.32.34
Durbin News

গতকাল রবিবার রাতে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে Bangladesh-ICIMOD Partners’ Day শীর্ষক বোর্ড অব গভর্নর্স সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন ICIMOD বোর্ড অফ গভর্নর্সের চেয়ারপারসন ও পার্বত্য চট্টগাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় সচিব মোসাম্মৎ হামিদা বেগম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে রয়্যাল গভর্নমেন্ট অব ভুটানের সাবেক প্রধানমন্ত্রী ও ইসিমোড-এর প্রোগ্রাম এডভাইজরী কমিটির সভাপতি লিয়নপো কিংজেং দর্জি, নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সালাউদ্দিন নোমান চৌধুরী, নেপালে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত ও ইসিমোড সাপোর্ট গ্রুপের চেয়ারপার্সন ড. তরুণ দ্রমদল, সমন্বিত পর্বত উন্নয়ন কেন্দ্র ICIMOD-এর মহাপরিচালক ড. পেমা গ্যামশো সহ বিশ্বের ১৪টি দেশের ৪৮ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।ইসিমোড-এর ৫৪তম গভর্নর্স বোর্ডের চেয়ারপার্সন ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোসাম্মৎ হামিদা বেগম সভাপতির বক্তব্যে বলেন, পার্বত্যবাসীর জীবনমান উন্নয়নে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় নানা বাস্তবমুখী উন্নয়ন কাজ করে যাচ্ছে। তিনি বলেন, বাংলাদেশ সরকার পরিবেশগত নিরাপত্তা বজায় রেখে বাংলাদেশে টেকসেই পাহাড় উন্নয়নে অগ্রাধিকার বিবেচনা করে উন্নয়ন কাজ অব্যাহত রেখেছে। পার্বত্য সচিব আরও বলেন, আমরা ইসিমোড-এর কাজগুলোকে একই ছাতার আওতায় অন্তর্ভুক্ত করে একে অপরের অংশীদার ও শেয়ারিং এর মাধ্যমে কাজ করতে চাই। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব উন্নয়ন পরিকল্পনা ও ইসিমোড এর সমন্বয়কারী মো. হুজুর আলী পার্বত্য অঞ্চলের উন্নয়নের চিত্র তুলে ধরেন।হিন্দুকুশ হিমালয় অঞ্চলের (HKH) আন্তঃসরকারি (Intergovernmental) প্রতিষ্ঠান (International Centre for Mountain Development) এর ৫৪তম গভর্নর্স বোর্ডের সভা ২১-২৪ ঢাকায় আয়োজন করা হয়েছে। চার দশক ধরে চলমান ICIMOD এর সদর দপ্তর কাঠমন্ডুতে অবস্থিত। হিন্দুকুশ হিমালয় অঞ্চলের (HKH) ৮টি দেশ যথাক্রমে আফগানিস্তান, পাকিস্তান, ভারত, ভুটান, নেপাল, বাংলাদেশ, চীন ও মিয়ানমার ICIMOD এর সদস্য। তবে ICIMOD এর সাথে সম্পৃক্ত রয়েছে ICIMOD support group যেখানে দাতা দেশগুলো রয়েছে। এছাড়া আছে Program Advisory Committee ও বিশ্বের বিভিন্ন দেশের গবেষণা প্রতিষ্ঠান। এবারের গভর্নর্স বোর্ডে সভার সভাপতি বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব। ICIMOD এর মূল কাজ পার্বত্য পরিবেশ ও প্রতিবেশ সংরক্ষণ এবং পার্বত্যবাসীর জীবনমান উন্নয়ন। এছাড়া পার্বত্য অঞ্চলের জলাশয় ব্যবস্থাপনা, দুর্যোগ ঝুঁকি হ্রাস, প্রাকৃতিক উপায়ে পরিবেশগত সমস্যা মোকাবিলা করা, সক্ষমতা বৃদ্ধি ও দক্ষতা উন্নয়নে ICIMOD পরামর্শ প্রদান করে থাকে। ICIMOD মূলতঃ গবেষণা সংস্থা। এরা বড় কোনো ইমারত বা অবকাঠামো নির্মাণ করে না। এদের সহযোগী প্রতিষ্ঠানগুলো হচ্ছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, আবহাওয়া অধিদপ্তর, আইডব্লিউএম, পানি উন্নয়ন বোর্ড, বিশ্ববিদ্যালয়, এছাড়া বিভিন্ন উন্নয়ন ও বেসরকারি সংস্থা ও স্থানীয় গবেষণা প্রতিষ্ঠান।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad