'রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে আরসা, আরএস ও আরাকান বাহিনী'
হেড অফ ডিজিটাল মিডিয়া


রোহিঙ্গা ক্যাম্পে আরসা, আরএস ও আরাকান বাহিনী বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে বলে জনিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বললেন, তাদের কার্যক্রম বন্ধে যৌথবাহিনী কাজ করবে। প্রয়োজনে সেনাবাহিনীর সহায়তাও নেয়া হবে।মঙ্গলবার (২৩ মে) বিকেলে সচিবালয়ে বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সম্পর্কিত জাতীয় কমিটির সভা শেষে এ কথা জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীরা যাতে কোনো রকম সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটাতে না পারে, সে ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেয়া হয়েছে। রোহিঙ্গা সন্ত্রাসীরা যেন ক্যাম্পে ঢুকতে না পারে সেজন্য সব বাহিনীর সমন্বয়ে যৌথ অভিযান চালানো হবে, সেখানে নেতৃত্ব দেবে সেনাবাহিনী।আসাদুজ্জামান খান বলেন, মিয়ানমার সীমান্তে আইনশৃঙ্খলা বাহিনীর টহল আরও জোরদার করা হবে। সীমান্ত দিয়ে মাদক ও অস্ত্র যাতে না ঢুকতে পারে সেটাই মূল উদ্দেশ্য।



