

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় কারো মৃত্যু হয়নি। তবে ১২ হাজার ৭৬টি নমুনা সংগ্রহের বিপরীতে ৯২ জনের দেহে এ ভাইরাস শনাক্ত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ সকল তথ্য জানানো হয়েছে।
এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫১ হাজার ৭২ জনে। শনাক্তের হার শূন্য দশমিক ৭৬ শতাংশ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গেলো ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ১১৪ জন। আর এ পযর্ন্ত সব মিলিয়ে সুস্থ হয়েছেন ১৮ লাখ ৭৪ হাজার ৮৮০ জন। মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ১১৮ জনের।
মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ১৮ শতাংশ।


