জাতীয়
দেশবাসী গাজীপুরে গ্রহণযোগ্য নির্বাচন দেখেছে: কৃষিমন্ত্রী
কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, আমরা গণতান্ত্রিক মূল্যবোধের আলোকে গ্রহণযোগ্য নির্বাচন করেছি। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের মাধ্যমে দেশবাসী সেটি দেখেছে। এরপর আশা করি, বিএনপিসহ সব দল জাতীয় নির্বাচনে অংশ নেবে।
শনিবার টাঙ্গাইল শহিদ স্মৃতি পৌর উদ্যানে জেলা যুবলীগের সম্মেলন শেষে এ কথা বলেন তিনি।
কৃষিমন্ত্রী বলেন, সাংবিধানিক উপায়ে সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন করতে নির্বাচন কমিশনকে সহযোগিতা করবে সরকার। কোনো মহল নির্বাচন বানচাল করতে চাইলে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নেবে। এ ক্ষেত্রে সরকারের কিছু করার নেই।
তিনি বলেন, আগামী নির্বাচন যেন সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য হয় সেটাই চেয়েছে যুক্তরাষ্ট্র। কোনো নিষেধাজ্ঞা তারা দেয়নি। যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতির ব্যাপারে আমাদের হতাশ হওয়ার কিছু নেই।
এ সময় উপস্থিত ছিলেন- শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, আওয়ামী লীগের সদস্য তারানা হালিম, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক, সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম প্রমুখ।
জনপ্রিয়
জাতীয় থেকে আরও পড়ুন
জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণসভা শনিবার, প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান
চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ স্মরণসভা অনুষ্ঠিত হবে।

ইরান সফরে গালিবাফের সঙ্গে স্পিকারের বৈঠক, খামেনি হত্যার নিন্দা
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। একই সঙ্গে জাতীয় শোকের এ সময়ে ইরান সরকার ও দেশটির জনগণের প্রতি বাংলাদেশের সংহতির বার্তা দিয়েছেন তিনি।

ভারতীয় নাগরিক হয়েও প্রধান শিক্ষকের পদে দীপক চন্দ্র, রয়েছে অনিয়ম-দুর্নীতির অভিযোগ
খুলনার পাইকগাছা উপজেলার খড়িয়া নবারুণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক চন্দ্র সরকারের বিরুদ্ধে ভারতীয় নাগরিকত্ব, অনিয়ম, দুর্নীতি এবং নিয়োগ বাণিজ্যের অভিযোগ নতুন করে আলোচনায় এসেছে। স্থানীয় প্রশাসনের একাধিক তদন্ত প্রতিবেদনে দ্বৈত নাগরিকত্বসহ বিভিন্ন অভিযোগের সত্যতা পাওয়ার দাবি করা হলেও এখনো তিনি দায়িত্বে বহাল থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।

খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্যে যোগ দিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন
ইরানের সর্বোচ্চ নেতা প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে তেহরান যাচ্ছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

.jpg)







