জাতীয়


সাত লাখ কোটি টাকার বাজেট ঘোষণা হবে এবার


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:২৯ মে ২০২৩, ০৪:৫৯ অপরাহ্ন, সোমবার

সাত লাখ কোটি টাকার বাজেট ঘোষণা হবে এবার
দুইদিন পর আমরা বাজেট দিতে যাচ্ছি। ২০০৬ সালে বাজেট ছিল মাত্র ৬১ হাজার কোটি টাকার। এখন আমাদের ৬ লাখ কোটি টাকার বাজেট। আগামী বাজেট (২০২৩-২৪) আমরা সাত লাখ কোটিতে নিয়ে যাচ্ছি— এ কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (২৯ মে) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৩’ উদযাপন এবং বিশ্ব শান্তিরক্ষায় শাহাদাৎ বরণকারী সদস্যদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

সরকার প্রধান বলেন, বাংলাদেশের শান্তিরক্ষীরা দেশে স্থিতিশীলতা রক্ষার পাশাপাশি সামাজিক দায়িত্ব পালন করছে। সংঘাত প্রতিরোধ, বেসামরিক নাগরিকদের সুরক্ষায় কাজ করছে দেশের তারা। বিশ্ব দরবারে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে শান্তিরক্ষীরা।

তিনি আরও বলেন, জাতির পিতার পররাষ্ট্রনীতি সকলের সাথে বন্ধুত্ব কারও সাথে বৈরিতা নয়, সেই নীতি অনুসরণ করছে বাংলাদেশ। বাংলাদেশের শান্তিরক্ষীরা যে যেখানে কাজ করছেন, তারা স্থানীয় জনগণের প্রতি সহনশীল। নারীরাও সকল ক্ষেত্রে সমানতালে কাজ করে যাচ্ছে।

শেখ হাসিনা বলেন, অস্ত্র প্রতিযোগিতা চাই না। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় নারী ও শিশুরা। বাংলাদেশ আর দারিদ্র দেশ হিসেবে কারও কাছে নতজানু থাকবে না। শুধু বিশ্বে শান্তি রক্ষা নয়; নিজের দেশে শান্তি ও গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে। শান্তিপূর্ণ পরিবেশ অব্যাহত রাখতে যা করা প্রয়োজন, তা করবে বাংলাদেশ।


জনপ্রিয়


জাতীয় থেকে আরও পড়ুন

জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণসভা শনিবার, প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ স্মরণসভা অনুষ্ঠিত হবে।

ইরান সফরে গালিবাফের সঙ্গে স্পিকারের বৈঠক, খামেনি হত্যার নিন্দা

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। একই সঙ্গে জাতীয় শোকের এ সময়ে ইরান সরকার ও দেশটির জনগণের প্রতি বাংলাদেশের সংহতির বার্তা দিয়েছেন তিনি।

ভারতীয় নাগরিক হয়েও প্রধান শিক্ষকের পদে দীপক চন্দ্র, রয়েছে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

খুলনার পাইকগাছা উপজেলার খড়িয়া নবারুণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক চন্দ্র সরকারের বিরুদ্ধে ভারতীয় নাগরিকত্ব, অনিয়ম, দুর্নীতি এবং নিয়োগ বাণিজ্যের অভিযোগ নতুন করে আলোচনায় এসেছে। স্থানীয় প্রশাসনের একাধিক তদন্ত প্রতিবেদনে দ্বৈত নাগরিকত্বসহ বিভিন্ন অভিযোগের সত্যতা পাওয়ার দাবি করা হলেও এখনো তিনি দায়িত্বে বহাল থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।

খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্যে যোগ দিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

ইরানের সর্বোচ্চ নেতা প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে তেহরান যাচ্ছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।