Ad

ইতিহাসের সবচেয়ে বড় বাজেট ঘোষণা আজ

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
budget
Durbin News

দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট ঘোষণা হতে যাচ্ছে আজ। আসন্ন ২০২৩-২৪ অর্থবছরের জন্য প্রস্তাবিত এ বাজেটের আকার সাড়ে ৭ লাখ কোটি টাকার বেশি।স্বাধীনতা-পরবর্তী যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে প্রথম বাজেট ছিল অনেকটাই বিদেশি অনুদান ও ঋণনির্ভর। ১৯৭২ সালের ৩০ জুন মাত্র ৭৮৬ কোটি টাকার বাজেট উপস্থাপন করেন দেশের প্রথম অর্থমন্ত্রী তাজউদ্দীন আহমদ। তিন বছরের ব্যবধানে ১৯৭৪-৭৫ অর্থবছরে বাজেটের আকার দাঁড়ায় ১ হাজার ৮৪ কোটি ৩৭ লাখ টাকা। ১৯৭৬-৭৭ অর্থবছরে শুরু হয় সামরিক শাসন। ঐ অর্থবছরের ১ হাজার ৯৮৯ কোটি টাকার বাজেট ১৯৯০-৯১ অর্থবছরে বেড়ে দাঁড়ায় ১২ হাজার ৯৬০ কোটি টাকা। ১৯৯১-৯২ অর্থবছরে বিএনপি সরকারের তৎকালীন অর্থমন্ত্রী এম সাইফুর রহমান বাজেট ঘোষণা করেন ১৫ হাজার ৫৮৪ কোটি টাকার। পাঁচ বছর পর ১৯৯৬-৯৭ অর্থবছরে বাজেটের আকার বাড়ে প্রায় দেড় গুণ। আওয়ামী লীগ সরকারের তৎকালীন অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া ঘোষিত এ বাজেটের পরিমাণ ছিল ২৪ হাজার ৬০৩ কোটি টাকা। ২০০৩ সালে ৩১তম বাজেট প্রথমবারের মতো ৫০ হাজার কোটি টাকা ছাড়ায়। ঐ বছর বাজেটের আকার ছিল ৫১ হাজার ৯৮০ কোটি টাকা। ২০০৯-১০ অর্থবছরে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের জাতীয় বাজেটের আকার দাঁড়ায় ১ লাখ ১৩ হাজার ৮১৫ কোটি টাকা। ২০১৩ সালে মহাজোট সরকারের প্রথম মেয়াদের শেষ বাজেটের আকার ছিল ২ লাখ ২২ হাজার ৪৯১ কোটি টাকা। ধারাবাহিকতায় ২০১৭-১৮ অর্থবছরের বাজেট দাঁড়ায় ৪ লাখ ২৬৬ কোটি টাকা, যা ২০১৮-১৯ অর্থবছরে এসে দাঁড়ায় ৪ লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকা। উন্নয়নের ধারাবাহিকতায় ২০১৯-২০ অর্থবছরে অর্থমন্ত্রী হিসেবে আ হ ম মুস্তফা কামাল প্রথম বাজেট ঘোষণা করেন ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা।২০২০-২১ অর্থবছরে ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকা। আর ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশের জাতীয় বাজেটের ৫০তম বাজেটের আকার ছিল ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা। ২০২২-২৩ অর্থবছরে দেশের ৫১তম জাতীয় বাজেটের আকার ছিল ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা। বৃহস্পতিবার জাতীয় সংসদে আসন্ন ২০২৩-২৪ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট উত্থাপন করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এর সম্ভাব্য আকার ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা। বড় অঙ্কের এ বাজেট বাস্তবায়নে সরকার রাজস্ব লক্ষ্যমাত্রা ধরেছে ৫ লাখ কোটি টাকা।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad