

একাত্তরের এই দিনটির দিবাগত রাতে পাকিস্তানি মিলিটারি জান্তা এক নারকীয় হত্যাযজ্ঞ চালিয়েছিল রাজধানীসহ দেশের প্রধান প্রধান নগরীগুলোতে। তাই এই ২৫ মার্চ কালরাত গণহত্যা দিবস পালিত হয়।
এবারও এর ব্যাতিক্রম হয় নাই। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ব-পরিকল্পিত কর্মসূচীর অংশ হিসেবে সারাদেশে পালিত হয়েছে প্রতীকী ‘ব্ল্যাকআউট’।
শুক্রবার (২৫ মার্চ) রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত এক মিনিটের জন্য নিভিয়ে দেওয়া হয়েছিল সকল বাতি। এর মাধ্যমে কালরাতের বিভীষিকাকে স্মরণ করলো বাঙ্গালি জাতি।
তবে এই কর্মসূচী আওতার বাহিরে ছিল সংরক্ষিত এলাকাসহ (কেপিআই) এবং জরুরি স্থাপনাগুলো।



