

পবিত্র ঈদুল আজহায় ছুটি বেড়েছে একদিন। সোমবার (১৮ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ছুটি বাড়ানোর সিদ্ধান্ত হয়। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।ঈদে একদিন ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নেয়ায় আগামী ২৭ থেকে তা কর্যকর হবে। যা শেষ হবে ৩০ জুন পর্যন্ত। তবে, এর পরদিন ১ জুলাই শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে গত ঈদুল ফিতরের মতো ঈদুল আজহায়ও ছুটি পাওয়া যাবে পাঁচদিন।এদিকে, হিজরি ১৪৪৪ সালের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা এবং ঈদুল আজহার তারিখ নির্ধারণে সোমবার (১৯ জুন) বাংলাদেশে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে আজ সন্ধ্যা সোয়া ৭টায় (বাদ মাগরিব) এ সভা হবে।এছাড়া, সৌদি আরবের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে গতকাল রোববার (১৮ জুন)। দেশটিতে আজ থেকে জিলহজ মাস শুরু হয়েছে। সে হিসেবে ২৭ জুন হজ এবং ২৮ জুন পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে দেশটিতে। সাধারণত দেশটির একদিন পর বাংলাদেশে ঈদ উদযাপিত হয়। তবে, শেষ পর্যন্ত তা চাঁদ দেখার ওপর নির্ভর করে।


