জাতীয়


প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নে বিশ্বাসী: তথ্যমন্ত্রী


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:১৯ জুন ২০২৩, ০৫:৪৪ অপরাহ্ন, সোমবার

প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নে বিশ্বাসী: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রী কসমেটিক্স উন্নয়নে বিশ্বাসী নন, তিনি টেকসই উন্নয়নে বিশ্বাসী। টেকসই উন্নয়নের জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদি পরিকল্পনা, যা এরই মধ্যে গ্রহণ করা হয়েছে।

আজ জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) কর্তৃক আয়োজিত এক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় গণমাধ্যমে কর্মীদের উদ্দেশ্যে তথ্যমন্ত্রী বলেন, আমাদের একটি সমস্যা হলো আমরা উন্নয়ন দেখেও দেখি না বরং সমালোচনা করি। সমালোচনা করার পাশাপাশি যেন সফলতার কথাও উঠে আসে।

ড. হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন বদলে গেছে। মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে। ১৪ বছর আগে দেশে খাদ্য ঘাটতি ছিল, এখন আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। নিম্ন আয় থেকে মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছি। 

তিনি আরো বলেন, একসময় শিল্পখাত থেকে জিডিপির পরিমাণ ৬ শতাংশের নিচে ছিল, এখন তা ৩০ শতাংশ। প্রধানমন্ত্রী যখন ১০০টি শিল্পাঞ্চল তৈরির ঘোষণা দিয়েছিলেন, তখন অনেকেই টিপ্পনী কেটেছিলেন। আজ ২৫-৩০টা শিল্পাঞ্চল তৈরি হয়েছে। সবগুলো শিল্পাঞ্চল তৈরি হলে আমরা শিল্পোন্নত দেশে পরিণত হব।

বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন, পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসেইন ও উদ্যোক্তা আঁখি সিদ্দিকা প্রমুখ। 

জনপ্রিয়


জাতীয় থেকে আরও পড়ুন

জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণসভা শনিবার, প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ স্মরণসভা অনুষ্ঠিত হবে।

ইরান সফরে গালিবাফের সঙ্গে স্পিকারের বৈঠক, খামেনি হত্যার নিন্দা

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। একই সঙ্গে জাতীয় শোকের এ সময়ে ইরান সরকার ও দেশটির জনগণের প্রতি বাংলাদেশের সংহতির বার্তা দিয়েছেন তিনি।

ভারতীয় নাগরিক হয়েও প্রধান শিক্ষকের পদে দীপক চন্দ্র, রয়েছে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

খুলনার পাইকগাছা উপজেলার খড়িয়া নবারুণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক চন্দ্র সরকারের বিরুদ্ধে ভারতীয় নাগরিকত্ব, অনিয়ম, দুর্নীতি এবং নিয়োগ বাণিজ্যের অভিযোগ নতুন করে আলোচনায় এসেছে। স্থানীয় প্রশাসনের একাধিক তদন্ত প্রতিবেদনে দ্বৈত নাগরিকত্বসহ বিভিন্ন অভিযোগের সত্যতা পাওয়ার দাবি করা হলেও এখনো তিনি দায়িত্বে বহাল থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।

খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্যে যোগ দিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

ইরানের সর্বোচ্চ নেতা প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে তেহরান যাচ্ছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।